ব্যাট হাতে একের পর এক রেকর্ড ভেঙে ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছেন ভারতের তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী।
ছবি সংগৃহীত: ফাইল ছবি
মাত্র ২৮ বলে সেঞ্চুরি করার পাশাপাশি ৫২ বলেই পূর্ণ করেছেন ডাবল সেঞ্চুরি।
এশিয়া কাপ রাইজিং স্টার টুর্নামেন্টে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ভারত ‘এ’ দলের হয়ে এই অবিশ্বাস্য কীর্তি গড়েন তিনি। এর মধ্য দিয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির নতুন রেকর্ড গড়েছেন সূর্যবংশী। এর আগে ২০২৩ সালে অস্ট্রেলিয়ার ফ্রেজার-ম্যাগার্ক ২৯ বলে শতক হাঁকিয়ে রেকর্ডটি নিজের দখলে রেখেছিলেন।
সূর্যবংশীর ব্যাটিংয়ের গতি ছিল শুরু থেকেই বিধ্বংসী। মাত্র ১৬ বলে অর্ধশতক পূর্ণ করেন তিনি। পরের ৫০ রান করতে খেলেন মাত্র ১২ বল। শতকের পথে হাঁকান ১৪টি ছক্কা।
তাঁর ঝোড়ো ব্যাটিংয়ে নতুন দলীয় রেকর্ডও গড়ে ভারত ‘এ’। আরব আমিরাতের দেওয়া ২৫০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম পাঁচ ওভারেই ১০০ রান তুলে নেয় দলটি। লিস্ট ‘এ’ ক্রিকেটে এটিও দ্রুততম দলীয় শতকের রেকর্ড।