ই-পেপার

জার্মানির শত শত স্কুলে বোমার হুমকি

জার্মানির শত শত স্কুলে ই-মেইলে বোমা হামলার হুমকি ঘিরে উদ্বেগ

আপডেট: ২৩ নভেম্বর ২০২৬, ২২:০৮
৮ ভিউ
জার্মানির শত শত স্কুলে বোমার হুমকি

ছবি সংগৃহীত: ফাইল ছবি

অনলাইন ডেস্ক : জার্মানির শত শত স্কুলে ই-মেইলে বোমা হামলার হুমকি ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে। তবে দেশটির পুলিশ জানিয়েছে, এসব বার্তায় তাৎক্ষণিক কোনো বিপদের আশঙ্কা নেই। সোমবার পুলিশ জানায়, ইউরোপের বিভিন্ন দেশে স্কুলে ভুয়া বোমা হামলার হুমকি ছড়িয়ে পড়ার ধারাবাহিকতায় জার্মানিতেও এ ঘটনা ঘটেছে।

রাজধানী বার্লিনসহ বাডেন-ভুর্টেমবার্গ, থুরিঙ্গিয়া, স্যাক্সনি-আনহাল্ট ও রাইনল্যান্ড-প্যালাটিনেট অঙ্গরাজ্যের বিভিন্ন স্কুল কর্তৃপক্ষ হুমকির ই-মেইল পাওয়ার তথ্য জানিয়েছে। এর মধ্যে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বাডেন-ভুর্টেমবার্গেই ৪৫০টির বেশি স্কুলে এসব বার্তা পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সংশ্লিষ্ট এলাকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাষ্য, হুমকিগুলো থেকে তাৎক্ষণিক বিপদের আশঙ্কা নেই। এগুলো গুরুতর নয় উল্লেখ করে বাসিন্দাদের আতঙ্কিত না হওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।

বার্লিন পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, ই-মেইল পাওয়া স্কুলগুলোর বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো হামলার হুমকি বা বিপদের ইঙ্গিত পাওয়া যায়নি। তবে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে কয়েকটি স্কুলের শিক্ষার্থী ও কর্মীদের সরিয়ে নেওয়া হয়েছে।

পশ্চিমাঞ্চলীয় রাইনল্যান্ড-প্যালাটিনেটের পুলিশ জানিয়েছে, প্রায় একই ধরনের ই-মেইল পাঠিয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা স্কুল ভবনে বিস্ফোরক ডিভাইস রাখার দাবি করেছে। পাশাপাশি সেগুলো বিস্ফোরণের হুমকিও দেওয়া হয়েছে। ঘটনাগুলোর তদন্ত শুরু হয়েছে। পুলিশ সতর্ক করেছে, এ ধরনের বার্তা জনমনে ব্যাপক অনিশ্চয়তা ও আতঙ্ক সৃষ্টি করতে পারে এবং এটি ফৌজদারি অপরাধ।

জার্মানির ট্যাবলয়েড পত্রিকা বিল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, হুমকির ই-মেইলে লেখা ছিল, ‘মৃত্যু তোমার জন্য অপেক্ষা করছে।’ তবে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, স্কুলগুলো খালি করার কোনো পরামর্শ দেওয়া হয়নি। তাঁর মতে, ঘটনাটি সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতির বিদ্যমান হুমকির চিত্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

হুমকির পেছনে কারা রয়েছে, সে বিষয়ে মন্তব্য করতে রাজি হননি ওই মুখপাত্র। বার্লিনে সাংবাদিকদের তিনি বলেন, স্কুল এবং ফেডারেল অঙ্গরাজ্যগুলোর নিরাপত্তা কর্তৃপক্ষ এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে। তারা যথাযথভাবে পরিস্থিতির জবাব দেবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

জার্মানির বাইরেও ইউরোপের বিভিন্ন দেশে একই ধরনের ঘটনা ঘটেছে। গত কয়েক সপ্তাহে ইতালি, ব্রিটেন, হাঙ্গেরি ও সার্বিয়ার শত শত স্কুলে ভুয়া বোমা হামলার হুমকি দিয়ে ই-মেইল পাঠানো হয়েছে। এসব ঘটনার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়। এর পাশাপাশি সম্প্রতি ইউরোপজুড়ে বিভিন্ন ফ্লাইটে ভুয়া বোমা সতর্কতা এবং কয়েকটি দেশের সুপারমার্কেটের রেফ্রিজারেশন ব্যবস্থায় সাইবার হামলার ঘটনাও ঘটেছে।

সূত্র: এএফপি।

রহস্যময় প্রাণী ‘বিগফুট’ নিয়ে পুরোনো সরকারি নথি প্রকাশ করল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের লোককথায় দীর্ঘদিন ধরে আলোচিত রহস্যময় প্রাণী ‘বিগফুট’ নিয়ে কয়েক দশক আগের তিনটি সরকারি নথি প্রকাশ করেছে দেশটির বন বিভাগ। প্রকাশিত নথিগুলোর মধ্যে রয়েছে ১৯৮২ সালে বিশাল আকৃতির রহস্যময় পায়ের ছাপ নিয়ে পরিচালিত একটি সরকারি তদন্ত, ১৯৪০-এর দশকে মন্টানায় শিকারিদের পাওয়া অস্বাভাবিক পায়ের ছাপের বিবরণ এবং ২০০৩ সালে প্রকাশিত একটি স্থানীয় সংবাদপত্রের প্রতিবেদন। এসব নথি প্রকাশের পর বিগফুটের অস্তিত্ব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে নথিগুলোতে প্রাণীটির অস্তিত্বের কোনো চূড়ান্ত প্রমাণ পাওয়া যায়নি

News
৫ মিনিট আগে
১