ই-পেপার

প্রতিপক্ষ ফুটবলারের মুখে বল ছুড়ে মেরে সমালোচনার মুখে পড়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।

এমএলএস প্লে-অফে কলম্বাস ক্রুর বিপক্ষে ৩-০ গোলের পরাজয়ের ম্যাচে এমন আচরণ করেন ইন্টার মায়ামির এই অধিনায়ক। এ ঘটনায় তাঁকে সরাসরি লাল কার্ড দেখানো উচিত ছিল কি না, তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

আপডেট: ২৩ নভেম্বর ২০২৬, ০০:২৬
৫ ভিউ
প্রতিপক্ষ ফুটবলারের মুখে বল ছুড়ে মেরে সমালোচনার মুখে পড়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।

ছবি সংগৃহীত: ফাইল ছবি

স্পোর্টস ডেস্ক

শনিবার (২১ নভেম্বর) ম্যাচের প্রথমার্ধের শেষদিকে মায়ামি যখন ১-০ গোলে পিছিয়ে এবং ১০ জনের দলে পরিণত হয়েছে, তখন প্রতিপক্ষের খেলোয়াড় গঞ্জালো তাপিয়ার মুখ লক্ষ্য করে বল ছুড়ে মারেন মেসি। এ ঘটনায় রেফারি দুই খেলোয়াড়কেই হলুদ কার্ড দেখান।

তবে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কলম্বাসের কোচ লরেন্ট কোর্টোয়া মনে করেন, মেসির ক্ষেত্রে শাস্তি তুলনামূলকভাবে নমনীয় ছিল। তাঁর মতে, মেসি হলুদ কার্ডের চেয়ে বেশি শাস্তি পাওয়ার যোগ্য ছিলেন। বিষয়টি অত্যন্ত দুঃখজনক বলেও মন্তব্য করেন তিনি।

অন্যদিকে নিজের সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিয়েছেন রেফারি চ্যাপম্যান। তাঁর ব্যাখ্যা, বল ছুড়ে মারার সময় মেসির প্রয়োগ করা শক্তি ছিল খুবই সামান্য। তাই ঘটনাটিকে ‘ভায়োলেন্ট কন্ডাক্ট’ বা সহিংস আচরণের পর্যায়ে বিবেচনা করা হয়নি।

ম্যাচের শুরুতেই পেনাল্টি থেকে গোল করে কলম্বাসকে এগিয়ে দেন তাপিয়া। বিরতির পরপরই ব্যবধান দ্বিগুণ করেন তাহা হ্যাব্রোন। এরপর নিজের দ্বিতীয় গোল করে দলের ৩-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন তাপিয়া।

এই পরাজয়ে এমএলএস প্লে-অফ থেকে ছিটকে পড়ার শঙ্কায় রয়েছে ইন্টার মায়ামি। আগামী শুক্রবার ওহাইওতে সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে। ওই ম্যাচে জয় পেলেই মেসিদের প্লে-অফ থেকে বিদায় করে দিতে পারবে কলম্বাস ক্রু।