ই-পেপার

রমজানে সিন্ডিকেটের চেষ্টা মেনে নেবে না সরকার: বাণিজ্যমন্ত্রী

আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়াতে....

আপডেট: ০৮ অক্টোবর ২০২৬, ২২:৪২
১৯ ভিউ
রমজানে সিন্ডিকেটের চেষ্টা মেনে নেবে না সরকার: বাণিজ্যমন্ত্রী

ছবি সংগৃহীত: ফাইল ছবি

ব্যবসায়ীদের সিন্ডিকেটের কোনো চেষ্টা সরকার মেনে নেবে না বলে সতর্ক করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে ব্যবসায়ী ও আমদানিকারকদের সঙ্গে এক সভায় তিনি এ হুঁশিয়ারি দেন।

সড়কে মাফিয়াতন্ত্র ও চাঁদাবাজির অবসান ঘটাতে হবে : রিজভী

বাণিজ্যমন্ত্রী বলেন, আমদানি পর্যায়ে শুল্ক-কর সমন্বয় এবং সরবরাহব্যবস্থা উন্নয়নের মাধ্যমে নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখার উদ্যোগ নিয়েছে সরকার। রমজান সামনে রেখে আমদানির পাইপলাইনে নিত্যপ্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত মজুত রয়েছে। তাই রমজানে কোনো পণ্যের ঘাটতি হবে না এবং সরবরাহও স্বাভাবিক থাকবে।

তিনি বলেন, রমজানে সিন্ডিকেট করে নিত্যপণ্যের দাম বাড়ানোর চেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

সারা বছর নিত্যপণ্য, বিশেষ করে সবজির সরবরাহ ও দাম তুলনামূলক স্থিতিশীল রাখতে পরিকল্পিত সরবরাহব্যবস্থা গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন তিনি।

এ জন্য দেশের বিভিন্ন অঞ্চলে পরিকল্পিতভাবে কৃষিপণ্য উৎপাদনের পরামর্শ দিয়ে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের সবজি উৎপাদন করা গেলে সারা বছরই বাজারে স্থিতিশীল সরবরাহ নিশ্চিত করা সম্ভব।