ই-পেপার

দাম্মাম-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত

মধ্যপ্রাচ্যের চলমান আঞ্চলিক সংঘাত ও বিমানবন্দর বন্ধ থাকার কারণে

আপডেট: ২৫ অক্টোবর ২০২৬, ২১:৩৫
৩ ভিউ
দাম্মাম-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত

ছবি সংগৃহীত: ফাইল ছবি

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যের চলমান আঞ্চলিক সংঘাত ও বিমানবন্দর বন্ধ থাকার কারণে সৌদি আরবের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ৪ নভেম্বর ২০২৬ পর্যন্ত বাতিল ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

আজ রোববার বিমানের সেন্ট্রাল কন্ট্রোল, ফ্লাইট অপারেশনস বিভাগের ম্যানেজার অপারেশনস এম এস কামরুল হাসানের গণমাধ্যমকে পাঠানো অভ্যন্তরীণ ই-মেইলে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, এসএজি কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ইউটিসি সময় অনুসারে ৪ নভেম্বর পর্যন্ত দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট বাতিল থাকবে।

ই-মেইলে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীদের দ্রুত অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে। বিমানবন্দরে এসে যাতে যাত্রীরা ভোগান্তিতে না পড়েন, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

তবে বাতিল হওয়া ফ্লাইটের সংখ্যা, ক্ষতিগ্রস্ত যাত্রীর সংখ্যা এবং বিকল্প ফ্লাইট বা টিকিটের অর্থ ফেরতের বিষয়ে ই-মেইলে বিস্তারিত জানানো হয়নি।