ই-পেপার

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি শুরু করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

আপডেট: ০৭ নভেম্বর ২০২৬, ১০:০১
১৭ ভিউ
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা

ছবি সংগৃহীত: ফাইল ছবি

অনলাইন ডেস্ক:

দিবসটি উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

সকাল সাড়ে ৮টার দিকে বিএনপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে সমাধিস্থলে যান তারেক রহমান। সেখানে ফাতিহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তারা। এ সময় প্রয়াত দুই নেতার রুহের মাগফিরাত কামনা করা হয়।

এদিকে দিবসটি ঘিরে রাজধানীতে বড় ধরনের শোভাযাত্রার প্রস্তুতি নিয়েছে বিএনপি। বিকেল ৩টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে কর্মসূচিটি শুরু হওয়ার কথা। এতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে পায়ে হেঁটে অংশ নেবেন তারেক রহমান।

শোভাযাত্রাটি নয়াপল্টন থেকে যাত্রা করে কাকরাইল, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, বাংলামোটর ও ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে পৌঁছাবে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচির রুট সম্পর্কে সাংবাদিকদের জানিয়েছেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণকে কেন্দ্র করে শোভাযাত্রা ঘিরে দলের নেতাকর্মীদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে। কর্মসূচি সফল করতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির পাশাপাশি বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনও প্রস্তুতি নিয়েছে।