ই-পেপার

হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুর্বৃত্তদের গুলি, হতাহত নেই

রাজধানীর হাতিরঝিল এলাকায় একটি ইন্টারনেট অফিসে গুলির ঘটনা ঘটেছে।

আপডেট: ২৯ নভেম্বর ২০২৬, ০০:২৪
৩৭ ভিউ
হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুর্বৃত্তদের গুলি, হতাহত নেই

ছবি সংগৃহীত: ফাইল ছবি


অনলাইন ডেস্ক


তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।

শনিবার (২৮ নভেম্বর) হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, এদিন রাত পৌনে ৮টার দিকে হাতিরঝিলের রামপুরা অংশে ডিএল নেটওয়ার্ক সার্ভিস নামের একটি ইন্টারনেট অফিসে ঢুকে গুলি করে দুর্বৃত্তরা। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

মো. আসাদুজ্জামান বলেন, রাত পৌনে ৮টার দিকে দুর্বৃত্তরা ডিএল নেটওয়ার্ক অফিসে ঢুকে এক রাউন্ড গুলি করে। গুলিটি একটি ল্যাপটপ ভেদ করে দেয়ালে লাগে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রাথমিকভাবে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলির ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।