ই-পেপার

মিরপুরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ফের বাসে আগুন

রাজধানী ঢাকার মিরপুরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আবারও বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

আপডেট: ২৬ নভেম্বর ২০২৬, ২১:৩২
৬ ভিউ
মিরপুরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ফের বাসে আগুন

ছবি সংগৃহীত: ফাইল ছবি

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যার পর মিরপুর-১১ নম্বরের ৯ নম্বর লেনে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ঘটনার সময় দুর্বৃত্তদের কণ্ঠে ‘জয় বাংলা’ স্লোগান শোনা গেছে বলে দাবি করেছেন স্থানীয় কয়েকজন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পর হঠাৎ মধুমতী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। মিল্লাত ক্যাম্প-সংলগ্ন সড়কে পার্কিং করা অবস্থায় ছিল বাসটি।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান বশিরও বাসে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুনে মধুমতী পরিবহনের বাসটির আংশিক ক্ষতি হয়েছে। এ ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তারের বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।