দীর্ঘদিনের প্রেমিক শিখর পাহাড়িয়ার সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার করেছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। তবে বিয়ের কোনো পরিকল্পনা নেই !
ছবি সংগৃহীত: ফাইল ছবি
অনলাইন ডেস্ক:
‘কফি উইথ করণ’ অনুষ্ঠানের নবম সিজনে অতিথি হিসেবে উপস্থিত হয়ে নিজের প্রেমজীবন নিয়ে খোলামেলা কথা বলেন জাহ্নবী। এ সময় তার সঙ্গে ছিলেন বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান।
অনুষ্ঠানের সঞ্চালক ও পরিচালক করণ জোহর জাহ্নবীর কাছে জানতে চান, তিনি সত্যিই প্রেম করছেন কি না। উত্তরে কোনো রাখঢাক না করে অভিনেত্রী বলেন, ‘হ্যাঁ, করছি।’
আলাপচারিতার একপর্যায়ে করণ জোহর জাহ্নবীর কাছে বিয়ের পরিকল্পনা জানতে চান। জবাবে অভিনেত্রী জানান, আগামী দুই থেকে তিন বছরের মধ্যে বিয়ে করার কোনো পরিকল্পনা নেই তার। সম্পর্ক ও ক্যারিয়ার—দুটিই নিজের মতো করে এগিয়ে নিতে চান তিনি।
জাহ্নবী বলেন, আপাতত তারা দুজন বেশ ভালো আছেন। বিয়ে নিয়ে তাড়াহুড়ো করতে চান না বলেও জানান এই অভিনেত্রী।
জাহ্নবী ও শিখরের সম্পর্ক দীর্ঘদিনের। জীবনের শুরুর দিকেই সম্পর্কে জড়িয়েছিলেন তারা। ২০১৬ সালে তাদের বিচ্ছেদ হলেও ২০২২ সালে আবারও কাছাকাছি আসেন দুজন। শিখর পাহাড়িয়া ভারতের সাবেক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্ডের নাতি।