ই-পেপার

টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা

আপডেট: ১৭ নভেম্বর ২০২৬, ২৩:৩৪
৮ ভিউ
টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ছবি সংগৃহীত: ফাইল ছবি

অনলাইন ডেস্ক : গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মীকে আটকের পর তাঁদের মুক্ত করতে লোকজন থানায় হামলা চালান বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। এর আগে সন্ধ্যায় উপজেলা পরিষদ মাঠ থেকে ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মীকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

স্থানীয় সূত্রের ভাষ্য অনুযায়ী, আটকের খবর ছড়িয়ে পড়ার পর উপজেলার বিভিন্ন মসজিদ থেকে মাইকিং করে লোকজনকে জড়ো করা হয়। পরে তাঁরা আটক ব্যক্তিদের ছাড়িয়ে নিতে থানার দিকে অগ্রসর হন। এ সময় পুলিশ টিয়ারশেল ও ছররা গুলি ছোড়ে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

এরপর থানায় ভাঙচুর ও আগুন দেওয়া হয়। একপর্যায়ে আটক নেতা-কর্মীদের ছাড়িয়ে নেওয়া হয়।