কর্মীদের ওপর হামলার প্রতিবাদে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন কুষ্টিয়া-৩ আসনের জামায়াতের সংসদ সদস্য আমির হামজা।
ছবি সংগৃহীত: ফাইল ছবি
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, কর্মীদের ওপর হামলা হলে আর চুপ করে থাকা হবে না। প্রয়োজনে জামায়াত ছেড়ে দেওয়ার কথাও বলেন তিনি।
এর আগে নিজের ফেসবুক পেজে দেওয়া একটি ফটোকার্ডে আমির হামজা লেখেন, একটি আঘাতের জবাবে দুটি আঘাত করা হবে। তবে কিছু সময় পর পোস্টটি সরিয়ে নেওয়া হয়।
উল্লেখ্য, বুধবার রাতে কুষ্টিয়ার জুগিয়া দরগাপাড়া এলাকায় স্থানীয় জামায়াত নেতা শাজাহান আলীর বাড়িতে হামলা, ভাঙচুর ও গুলির ঘটনা ঘটে। এতে অন্তত পাঁচজন আহত হন। এ ঘটনার জন্য স্থানীয় বিএনপি ও যুবদলের নেতা-কর্মীদের দায়ী করেছেন আমির হামজা ও শাজাহান আলী।
তবে এ বিষয়ে আমির হামজার বক্তব্য পাওয়া যায়নি।