ই-পেপার

HRPB কানাডা শাখার উদ্যোগে "বাংলাদেশে প্রবাসী ট্রাইবুনাল গঠনের প্রয়োজনীয়তা " শীর্ষক এক সেমিনার

HRPB কানাডা শাখার উদ্যোগে আগামী

আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০
২১ ভিউ
HRPB কানাডা শাখার উদ্যোগে বাংলাদেশে প্রবাসী ট্রাইবুনাল গঠনের প্রয়োজনীয়তা  শীর্ষক এক সেমিনার

ছবি সংগৃহীত: ফাইল ছবি

HRPB কানাডা শাখার উদ্যোগে আগামী ১৯.০৯.২০২৬ তারিখ, শনিবার, ডানফোর্থ বিডি ফিউশনে "বাংলাদেশে প্রবাসী ট্রাইবুনাল গঠনের প্রয়োজনীয়তা " শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হবে, এইচআরপিবি প্রেসিডেন্ট এডভোকেট মনজিল মোরসেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

আগামী ১৯-০৯-২০২৬ ইং তারিখ, শনিবার, বিকাল ৫.০০ টায় Human Rights And Peace For Bangladesh (HRPB) কানাডা শাখার উদ্যোগে টরেন্টো এর ডানফোর্থ এলাকায় বিডি ফিউশনে "বাংলাদেশে প্রবাসী ট্রাইবুনাল গঠনের প্রয়োজনীয়তা” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হবে।

উক্ত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হাউস অব কমন্স, কানাডা, এর Former MP and International Cooperation Minister Hon. Maria Minna। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ (HRPB) প্রেসিডেন্ট এডভোকেট মনজিল মোরসেদ। সভাপতিত্ব করবেন এইচআরপিবি কানাডা শাখার প্রেসিডেন্ট আফিয়া বেগম।

সেমিনারে প্রবাসীদের বাংলাদেশে তাদের সম্পত্তি সহ অন্যান্য অধিকার নিশ্চিত করার প্রয়োজনে পদক্ষেপ গ্রহনের দাবীতে কানাডা প্রবাসি কমিউনিটি নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

সেমিনার শেষে রাত ৯ টায় কানাডা প্রবাসীদের বাংলাদেশে তাদের বিভিন্ন সমষ্যার ক্ষেত্রে আইনগত প্রতিকারের বিষয় "ফ্রি লিগ্যাল কনসালটেশন" দিবেন এডভোকেট মনজিল মোরসেদ।

উক্ত সেমিনারে অংশগ্রহন করার জন্য হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ, কানাডা শাখার, প্রেসিডেন্ট আফিয়া বেগম এবং সেক্রেটারি সালমান আরেফিন এর পক্ষ থেকে আহ্বান জানান হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি