ই-পেপার

কানাডায় সামরিক মহড়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় ৪ সেনা সদস্য নিহত

কানাডার একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে তাজা গোলাবারুদ

আপডেট: ১৯ অক্টোবর ২০২৬, ১৪:৩৬
২৩ ভিউ
কানাডায় সামরিক মহড়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় ৪ সেনা সদস্য নিহত

ছবি সংগৃহীত: ফাইল ছবি

অনলাইন ডেস্ক : কানাডার একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে তাজা গোলাবারুদ দিয়ে যুদ্ধ মহড়া চলাকালে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডে চারজন সেনা সদস্য নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত ৩৯ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আলবার্টার প্রিমিয়ার(সরকারপ্রধান) ড্যানিয়েল স্মিথ এক সংবাদ সম্মেলনে জানান, চিকিৎসাধীনদের মধ্যে ১৯ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। আহতদের মধ্যে ৮ জনের অবস্থা স্থিতিশীল রয়েছে এবং বাকি ১২ জন সামান্য আঘাত পেয়েছেন।

জাতীয় প্রতিরক্ষা বিভাগ সূত্রে সিবিএস জানিয়েছে, নিহত চার সেনাসদস্য হলেন—প্রাইভেট এইডেন গোল্ডিং, প্রাইভেট শন ফ্যারেল, প্রাইভেট হেইডেন লাইকমার্ক ও সার্জেন্ট মরগান ওং। ইতিমধ্যে তাদের পরিবারকে শোক সংবাদ জানানো হয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, পূর্ব-মধ্য আলবার্টার ‘কানাডিয়ান ফোর্সেস বেস (সিএফবি) ওয়েনরাইট’ নামক সামরিক প্রশিক্ষণ এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তবে প্রাথমিক তদন্ত শেষে প্রতিরক্ষা বিভাগ স্পষ্ট করেছে যে, এ ঘটনার পেছনে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের সম্পৃক্ততা পাওয়া যায়নি।

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ঘটনাটিতে গভীর শোক প্রকাশ করে বলেন, শান্তিকালীন সময়ে দেশের মাটিতে কানাডীয় সামরিক বাহিনীর জন্য এটি অন্যতম ভয়াবহ ও মর্মান্তিক দুর্ঘটনা। মেজর জেনারেল ওয়েড রাটল্যান্ড জানিয়েছেন, দুর্ঘটনাটি আদৌ এড়ানো সম্ভব ছিল কি না এবং কোথায় গাফিলতি ছিল, তা অনুসন্ধানে উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

দেশজুড়ে এ ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হচ্ছে।