ই-পেপার

যুক্তরাজ্য থেকে বিচ্ছেদের দাবিতে তিন অঞ্চলের নেতাদের বৈঠক

যুক্তরাজ্য থেকে স্বাধীনতার দাবিকে জোরালো করতে

আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২২:১৯
৮ ভিউ
যুক্তরাজ্য থেকে বিচ্ছেদের দাবিতে তিন অঞ্চলের নেতাদের বৈঠক

ছবি সংগৃহীত: ফাইল ছবি

অনলাইন ডেস্ক : যুক্তরাজ্য থেকে স্বাধীনতার দাবিকে জোরালো করতে সোমবার ওয়েলসের কার্ডিফে বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা। বৈঠকে তিন দেশের স্বাধীনতাপন্থী সরকার যৌথভাবে স্বাধীনতা গণভোটের অধিকার দাবি করে একটি ঘোষণা সই করবে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার জন সুইনি, ওয়েলসের ফার্স্ট মিনিস্টার রুন আপ আইওয়ার্থ এবং উত্তর আয়ারল্যান্ডের ফার্স্ট মিনিস্টার মিশেল ও’নিলের সঙ্গে বৈঠকে অংশ নেবেন আয়ারল্যান্ডের সিন ফেইন নেতা মেরি লু ম্যাকডোনাল্ড।

বৈঠকে অর্থনীতি, জ্বালানি, ইউরোপের সঙ্গে সম্পর্ক, আন্তর্জাতিক সহযোগিতা ও আত্মনিয়ন্ত্রণের অধিকার নিয়ে দলগুলোর মধ্যে সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। স্কটল্যান্ড ও ওয়েলস স্বাধীনতার পর ইউরোপীয় ইউনিয়নে যোগ দেওয়ার পক্ষে অবস্থান নেবে, আর উত্তর আয়ারল্যান্ডের ক্ষেত্রে আয়ারল্যান্ডের সঙ্গে একীভূত হওয়ার কথা বলা হবে।

সুইনি বলেছেন, তিন দেশেই প্রথমবারের মতো স্বাধীনতাপন্থী নেতারা ক্ষমতায় থাকায় বর্তমান যুক্তরাজ্য কাঠামো ‘টেকসই নয়’। তার দাবি, ওয়েস্টমিনস্টারকে যুক্তরাজ্য-পরবর্তী ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিতে হবে।

এর আগে প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম জানিয়েছিলেন, স্কটল্যান্ডে স্বাধীনতার পক্ষে ‘স্পষ্ট ঐকমত্য’ তৈরি হলে নতুন গণভোটের অনুমতি দেওয়া হতে পারে। তার এই মন্তব্যের পরই স্বাধীনতাপন্থী দলগুলো আরও চাপ বাড়িয়েছে।