যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্য চুক্তি সম্পাদনের সময়সীমা ঘনিয়ে
ছবি সংগৃহীত: ফাইল ছবি
অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্য চুক্তি সম্পাদনের সময়সীমা ঘনিয়ে আসায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বোঝানোর জন্য শেষ সুযোগ পাচ্ছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। কানাডার ৩০ বিলিয়ন ডলার মূল্যের পণ্যের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের ৫০% শতাংশ শুল্ক (ট্যারিফ) আরোপ এড়াতে মাত্র ৪৮ ঘণ্টার একটি সংক্ষিপ্ত সময়সীমা রয়েছে।
আগামী ১৯ আগস্ট দুই দেশের মধ্যে কোনো সমঝোতা না হলে এই শুল্ক কার্যকর হবে।
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আসন্ন ৫০ শতাংশ শুল্ক এড়াতে শেষ মুহূর্তের আলোচনা অত্যন্ত নাজুক এবং জটিল। তাই এখনই প্রকাশ্যে আলোচনা করার সময় নয়।
১৯ আগস্ট ডেডলাইনের আগে ট্রাম্পের সঙ্গে সরাসরি আলোচনার মাধ্যমে একটি ন্যায্য চুক্তিতে পৌঁছানোর চেষ্টা চলছে।
অন্যথায় কানাডা পাল্টা ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি রাখছে বলে যোগ করেন তিনি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, প্রায় ২০ বিলিয়ন ডলারের (২৮ বিলিয়ন কানাডিয়ান ডলার) আমদানি পণ্যে নতুন ৫০ শতাংশ শুল্ক কার্যকরের আগে একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টায় কানাডিয়ান আলোচকরা এক সপ্তাহ ধরে ওয়াশিংটনে অবস্থান করছেন।
সাম্প্রতিক সময়গুলো কানাডীয় আলোচক এবং মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারের মধ্যে একাধিক বৈঠক হওয়া সত্ত্বেও দুই পক্ষ এখনো কোনো চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে পারেনি।
গত সোমবার মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির কার্যালয় থেকে বেরোনোর সময় কানাডার বাণিজ্যমন্ত্রী ডমিনিক লেব্লাঙ্ক বলেন, ‘আমাদের কাজ এখনো শেষ হয়নি।