ই-পেপার

শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি আবেদন নিয়ে সংশয়

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে নতুন পাসপোর্ট ও জাতীয়

আপডেট: ০৯ নভেম্বর ২০২৬, ১৯:১৬
৩২ ভিউ
শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি আবেদন নিয়ে সংশয়

ছবি সংগৃহীত: ফাইল ছবি

অনলাইন ডেস্ক : ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যুর অনুরোধ পেয়েছে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশন। তবে অনুরোধটি আদৌ শেখ হাসিনার পক্ষ থেকে করা হয়েছে কি না, তা নিশ্চিত হতে পারেনি মিশন।

সোমবার (০৯ নভেম্বর) এক বিবৃতিতে হাইকমিশন জানায়, জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা নতুন পাসপোর্ট বা এনআইডির জন্য কোনো আবেদন করেননি। তবে যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের কাছ থেকে এ-সংক্রান্ত একটি ই-মেইল পেয়েছে তারা।

বিবৃতিতে বলা হয়, ওই ই-মেইলে শেখ হাসিনার নামে পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অনুরোধ জানানো হয়েছে। কিন্তু অনুরোধটি সঠিক কি না, তা তাদের জানা নেই। এটি যে শেখ হাসিনার পক্ষ থেকেই পাঠানো হয়েছে, তা নিশ্চিত হওয়ারও কোনো উপায় নেই।

হাইকমিশন আরও জানায়, ম্যাট্রিক্স চেম্বার্সের ই-মেইলের সঙ্গে শেখ হাসিনার অনুমোদন বা ‘অথরাইজেশন’ সংক্রান্ত কোনো নথি কিংবা প্রমাণপত্র সংযুক্ত ছিল না। তবে বিষয়টি জানিয়ে ই-মেইলটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।