পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব
ছবি সংগৃহীত: ফাইল ছবি
অনলাইন ডেস্ক : পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে শ্রমিকপক্ষ। সোমবার নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় এ প্রস্তাব জমা দেন শ্রমিক প্রতিনিধিরা। বৈঠক শেষে বোর্ডের সদস্যরা বিষয়টি জানান।
তবে এখনো মজুরি নির্ধারণে মালিকপক্ষের লিখিত প্রস্তাব পাওয়া যায়নি। সোমবার সভা শেষে ব্রিফিংয়ে বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী জানান, মালিকপক্ষের প্রতিনিধিদের প্রস্তাব জমা দিতে চার কর্মদিবস সময় দেওয়া হয়েছে।
এর আগে গত ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে পোশাক খাতের শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণ এবং ডিসেম্বর থেকে তা কার্যকরের বিষয়ে শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিরা একমত হয়েছিলেন।