ই-পেপার

পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আদালতে নির্ধারিত দিনে উপস্থিত না হওয়ায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে হত্যাচেষ্টার মামলায় চিত্রনায়িকা পরীমনির জামিন বাতিল করা হয়েছে।

আপডেট: ০৪ নভেম্বর ২০২৬, ২২:৫২
১৭ ভিউ
পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ছবি সংগৃহীত: ফাইল ছবি

বিনোদন ডেস্ক : একই সঙ্গে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন আদালত।

মামলার শুনানির দিন পরীমনির আইনজীবী সময় চেয়ে আবেদন করেন। আবেদনে জানানো হয়, অ্যালার্জিজনিত অসুস্থতার কারণে তিনি আদালতে আসতে পারেননি। তবে বাদীপক্ষ আসামিদের জামিন বাতিলের আবেদন জানায়। শুনানি শেষে আদালত বাদীপক্ষের আবেদন মঞ্জুর করেন।

এর আগে ২০২৫ সালের ২৬ জানুয়ারি মামলাটিতে পরীমনিসহ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেওয়া হয়েছিল। সেদিনও তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। পরে আদালতে আত্মসমর্পণ করে জামিন পান এই অভিনেত্রী।

মামলার তদন্তে পরীমনি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমি ওরফে জিমের বিরুদ্ধে মারধর এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগের সত্যতা পাওয়ার কথা জানায় পিবিআই। ২০২৪ সালে তদন্ত কর্মকর্তা পরিদর্শক মো. মনির হোসেন ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ প্রতিবেদন জমা দেন। তবে মামলার আরেক আসামি ফাতেমা তুজ জান্নাত বনির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

পরে আদালত তদন্ত প্রতিবেদন গ্রহণ করে পরীমনি ও জিমিকে হাজির হওয়ার জন্য সমন পাঠান। ২০২৪ সালের ২৫ জুন তারা ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন নেন।