জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের
ছবি সংগৃহীত: ফাইল ছবি
অনলাইন ডেস্ক : জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে যাবেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এর আগে তিনি শহরটির মেয়র জোহরান মামদানির বিরুদ্ধে পাল্টা এক অভিযোগ এনেছেন।
যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহুকে নিউইয়র্কে গ্রেপ্তারের বিষয়ে সম্প্রতি হুঁশিয়ারি দিয়েছিলেন মামদানি। যদিও পরে তিনি এই পদক্ষেপের জটিলতার দিকটি সামনে আনেন। তিনি স্বীকার করেন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে নেতানিয়াহুকে গ্রেপ্তার করার যথেষ্ট ক্ষমতা তাঁর হাতে নেই।
মামদানির এই হুঁশিয়ারির প্রেক্ষাপটে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেছেন, তিনি এ বিষয়ে উদ্বিগ্ন নন। তবে নিউইয়র্ক সিটির মেয়র ‘ঘৃণা’ ছড়াচ্ছেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রোববার সাক্ষাৎকারটি প্রচার হয়েছে।
নেতানিয়াহু বলেন, ‘তাঁর (মামদানি) সবার মেয়র হওয়ার কথা। ইহুদি, খ্রিস্টান, মুসলিম- সবার মেয়র। কিন্তু তিনি এক গোষ্ঠীকে অন্য গোষ্ঠীর বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা করছেন।’
গত বৃহস্পতিবার নিউইয়র্কে দুটি ছুরিকাঘাতের ঘটনার প্রসঙ্গও তোলেন নেতানিয়াহু। সে ঘটনায় ইহুদি ও এশীয় একজনকে ছুরি মারেন সন্দেহভাজন এক ব্যক্তি। পুলিশের বক্তব্য অনুযায়ী, ছুরিকাঘাতের সময় ওই সন্দেহভাজন ‘আল্লাহু আকবার’ স্লোগান দিয়েছিলেন। এ ঘটনার প্রসঙ্গে নেতানিয়াহু বলেন, নিউইয়র্কের ইহুদিরা এখন আতঙ্কে আছেন।
নেতানিয়াহুর অভিযোগের বিষয়ে মামদানির দপ্তর তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি