ই-পেপার

নতুন সম্ভাবনা খুঁজতে বাংলাদেশে মা‌র্কিন শীর্ষ ব্যবসায়ীরা : রাষ্ট্রদূত

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন

আপডেট: ১২ আগস্ট ২০২৬, ২০:২৩
৯ ভিউ
নতুন সম্ভাবনা খুঁজতে বাংলাদেশে মা‌র্কিন শীর্ষ ব্যবসায়ীরা : রাষ্ট্রদূত

ছবি সংগৃহীত: ফাইল ছবি

অনলাইন ডেস্ক : ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় কোম্পানিগুলো নতুন সম্ভাবনা খুঁজে দেখতে বাংলাদেশে এসেছে।

মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন বলেন, ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের (ইউএসবিবিসি) উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদলকে ঢাকায় স্বাগতম। জ্বালানি, প্রযুক্তি, কৃষি ও আর্থিক খাতে যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় কোম্পানিগুলো নতুন সম্ভাবনা খুঁজে দেখতে এবং যুক্তরাষ্ট্র-বাংলাদেশের ৫০ বছরেরও বেশি সময়ের অর্থনৈতিক সম্পর্ককে আরও এগিয়ে নিতে এখানে এসেছে।

উল্লেখ্য, বিনিয়োগের সুযোগ খুঁজতে তিন দিনের সফরে মঙ্গলবার বাংলা‌দে‌শে এসেছে মার্কিন ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল।