যুদ্ধ বন্ধে সমঝোতা স্মারকে সই ট্রাম্প ও পেজেশকিয়ানের
অনলাইন ডেস্ক, বাংলাদেশ - Thursday, June 18, 2026 39
অনলাইন ডেস্ক : যুদ্ধ বন্ধ এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সমঝোতা স্মারকে (এমওইউ) সই করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
বুধবার ফ্রান্সের ঐতিহাসিক ভার্সাই প্রাসাদে অবস্থানকালে সমঝোতা স্মারকে সই করেন প্রেসিডেন্ট ট্রাম্প। পরে সাংবাদিকদের তিনি বলেন, “চুক্তিটি সই হয়েছে। আমি ভার্সাইতে মাত্রই এতে সই করেছি।”
জি-৭ শীর্ষ সম্মেলনে অংশ নিতে বর্তমানে ফ্রান্স সফরে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। সম্মেলনের ফাঁকে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর সঙ্গে বৈঠকের সময় এ সমঝোতা স্মারক সইয়ের বিষয়টি প্রকাশ্যে আসে।
ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ট্রাম্পের চুক্তি স্বাক্ষরের একটি ভিডিও প্রকাশ করেন। পোস্টে তিনি জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে হওয়া চুক্তিতে প্রেসিডেন্ট ট্রাম্প স্বাক্ষর করেছেন।
ইরানের পক্ষ থেকেও বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের স্বাক্ষরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। উভয় দেশের কর্মকর্তাদের মতে, এই সমঝোতা স্মারক চলমান সংঘাতের অবসান এবং একটি স্থায়ী শান্তিচুক্তির ভিত্তি তৈরির গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
সূত্র: আল জাজিরা
