ই-পেপার

মোহাম্মদপুরে এসপিবিএনের গ্যারেজে পুলিশের গাড়িতে আগুন

রাজধানীর মোহাম্মদপুরে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

আপডেট: ২৯ নভেম্বর ২০২৬, ০০:২৩
১৫ ভিউ
মোহাম্মদপুরে এসপিবিএনের গ্যারেজে পুলিশের গাড়িতে আগুন

ছবি সংগৃহীত: ফাইল ছবি


অনলাইন ডেস্ক


শনিবার (২৮ নভেম্বর) মোহাম্মদপুরের বসিলায় ডিএমপির পশ্চিম পুলিশ লাইন্সের সামনে এসপিবিএনের গ্যারেজে একটি গাড়িতে আগুন দেওয়া হয়।

ধারণা করা হচ্ছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে দলটির নেতাকর্মীরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারেন।

পুলিশ জানিয়েছে, মোহাম্মদপুরের বসিলা সড়কের পাশে পুলিশ লাইন্সের সামনে স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়নের (এসপিবিএন) গাড়ির গ্যারেজে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এতে একটি গাড়ির কয়েকটি সিট পুড়ে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম গণমাধ্যমকে বলেন, ভোরে মোহাম্মদপুরের বসিলা সড়কের পাশে গ্যারেজের সামনে দুটি গাড়ি রাখা ছিল। এর মধ্যে একটিতে আগুন দেওয়া হয়। এ ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ চলছে। বিষয়টি নিয়ে আমরা কাজ করছি।