সরকারের নির্দেশনা অনুযায়ী আগামী ১৬ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক...
ছবি সংগৃহীত: ফাইল ছবি
বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর লক্ষ্যে কাজ চলছে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
সোমবার (২০ জুলাই) দুপুরে সিভিল অ্যাভিয়েশন ও এয়ার ট্রাফিক অপারেশন বিষয়ক এক কর্মশালায় এ তথ্য জানান বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক।
তিনি জানান, আগস্টের শেষদিকে অথবা সেপ্টেম্বরের শুরুতে থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব জাপানের কাছে হস্তান্তরের বিষয়ে চুক্তি হতে পারে।
এদিকে বিমানবন্দরের নিরাপত্তার কথা বিবেচনায় শাহজালাল বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে। বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে চলতি বছরই এন্টি-ড্রোন সিস্টেম কেনার পরিকল্পনার কথাও জানিয়েছে বেবিচক।
কর্মশালায় আরও জানানো হয়, এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) ব্যবস্থা চালু হওয়ায় দেশের সমুদ্রসীমায় বিদেশি উড়োজাহাজের চলাচল থেকে ফ্লাইট চার্জ বাবদ রাজস্ব আদায় বছরে প্রায় ৮ শতাংশ বাড়তে পারে।
কর্মশালা শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের হাতে সনদ তুলে দেন বেবিচক চেয়ারম্যান।