ই-পেপার

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত

সৌদি আরবে মদিনা থেকে জেদ্দাগামী মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ সাত বাংলাদেশির প্রাণহানি ঘটেছে।

আপডেট: ০৭ নভেম্বর ২০২৬, ১৭:৩৮
১৩ ভিউ
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত

ছবি সংগৃহীত: ফাইল ছবি

অনলাইন ডেস্ক:

শনিবার (৭ নভেম্বর) এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের সবাই আল আবির কোল্ড স্টোরস ট্রেডিং কোম্পানির সঙ্গে সংশ্লিষ্ট পরিবারের সদস্য বলে জানা গেছে। প্রতিষ্ঠানটির রিয়াদ ও জেদ্দায় কার্যালয় রয়েছে।

নিহতদের মধ্যে রয়েছেন কোম্পানিটির স্টোরকিপার জিয়াউর রহমান, তাঁর দুই ছেলে ও এক মেয়ে। এ ছাড়া প্রতিষ্ঠানটির ফর্কলিফট অপারেটর ইলিয়াসের স্ত্রী এবং মক্কায় কর্মরত স্টোরকিপার আলমশাহ ও তাঁর এক মাস বয়সী মেয়েও দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।

এদিকে, দুর্ঘটনাটি কখন, মহাসড়কের ঠিক কোন স্থানে এবং কী কারণে ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি। নিহতদের গ্রামের বাড়ি বাংলাদেশের কোথায়, তাও নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনায় সৌদি কর্তৃপক্ষ কিংবা দেশটির স্থানীয় সংবাদমাধ্যমের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।