পান রপ্তানির ক্ষেত্রে বড় সুখবর এসেছে। পান রপ্তানিতে বাংলাদেশ পান রপ্তানিকারক সমিতির...
ছবি সংগৃহীত: ফাইল ছবি
প্রত্যয়নপত্র বাধ্যতামূলক করার হাইকোর্টের আদেশের কার্যকারিতা স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। রোববার (৪ অক্টোবর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন।
এর ফলে আপাতত পান রপ্তানির ক্ষেত্রে সমিতির প্রত্যয়নপত্র নেওয়ার বাধ্যবাধকতা থাকছে না। এতে পান রপ্তানির আইনি বাধা দূর হয়েছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।
এর আগে গত ৬ আগস্ট হাইকোর্টের একটি বেঞ্চ আদেশ দিয়েছিলেন, বাংলাদেশ পান রপ্তানিকারক সমিতির প্রত্যয়নপত্র ছাড়া বাংলাদেশ থেকে পান রপ্তানি করা যাবে না। এতে পান রপ্তানির ক্ষেত্রে নতুন একটি বাধ্যবাধকতা তৈরি হয়।
পরে ওই আদেশের কার্যকারিতা চ্যালেঞ্জ করে রাষ্ট্রের পক্ষে বাণিজ্য মন্ত্রণালয় আপিল বিভাগে লিভ টু আপিল করে। শুনানি শেষে চেম্বার আদালত হাইকোর্টের আদেশের কার্যকারিতা স্থগিত করেন।
রপ্তানির এই বাধা দূর হওয়ায় দেশের পানচাষি ও রপ্তানিকারকদের জন্য নতুন সুযোগ তৈরি হয়েছে। বিদেশে পান রপ্তানি বাড়লে এর সরাসরি সুফল পেতে পারেন দেশের পানচাষিরাও। বাড়তে পারে পানের চাহিদা ও কৃষকের আয়।