আন্তর্জাতিক

খামেনির জানাজায় বিশ্বনেতারা, নেই গালফ দেশগুলোর কোনো প্রতিনিধি!

অনলাইন ডেস্ক, বাংলাদেশ - Friday, July 3, 2026 7

অনলাইন ডেস্ক : ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নিলেও সৌদি আরব থেকে এখন পর্যন্ত কোনো প্রতিনিধি উপস্থিত হয়নি। বিষয়টি মধ্যপ্রাচ্যের কূটনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে।

 

ইরান আয়াতুল্লাহ খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে সপ্তাহব্যাপী আয়োজন শুরু করেছে। শুক্রবার (৩ জুলাই) আনুষ্ঠানিকভাবে এই আয়োজনের সূচনা হয়। প্রথম দিনে শুধুমাত্র বিদেশি প্রতিনিধি ও রাষ্ট্রীয় অতিথিদের জন্য তার মরদেহ রাখা হয়। শনিবার থেকে সাধারণ মানুষের শ্রদ্ধা জানানোর জন্য কফিন উন্মুক্ত স্থানে নেওয়া হবে।

 

সৌদিভিত্তিক সংবাদমাধ্যম হাউজ অব সৌদ জানিয়েছে, প্রায় ১৪ মাস আগে ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হলে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী তার জানাজায় অংশ নিয়েছিলেন। তবে খামেনির মৃত্যুতে এবার এখন পর্যন্ত রিয়াদ কোনো প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত নেয়নি। শুধু সৌদি আরব নয়, উপসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশ যেমন আরব আমিরাত, কাতার, কুয়েত এবং বাহরাইন থেকেও কেউ অংশ নেয়নি।

 

বিশ্লেষকদের মতে, এই অনুপস্থিতি কেবল শোক অনুষ্ঠান এড়িয়ে যাওয়া নয়; বরং ইরানের নেতৃত্ব পরিবর্তন নিয়ে কূটনৈতিক অবস্থানের ইঙ্গিতও হতে পারে। বিশেষ করে খামেনির ছেলে মোজতবা খামেনিকে সম্ভাব্য নতুন সর্বোচ্চ নেতা হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রশ্নে গালফ দেশগুলো এখনো সতর্ক অবস্থানে রয়েছে।

 

সূত্র: হাউজ অব সৌদ

এই বিভাগের আরও খবর