কানাডায় প্রবাসী নারী শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যা
অনলাইন ডেস্ক, বাংলাদেশ - Friday, May 29, 2026 6
অনলাইন ডেস্ক : কানাডার নায়াগ্রা অঞ্চলে ছুরিকাঘাতে এক ২২ বছর বয়সী ভারতীয় নারী শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। দেশটির পুলিশ জানায়, নিহত ওই তরুণীকে এক ব্যক্তি ছুরিকাঘাত করলে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।
নিহত তরুণীর নাম বিধি কল্পেশভাই মেঘানি। তিনি ভারতের গুজরাট রাজ্যের আনন্দ জেলার বোর্সাদ এলাকার বাসিন্দা ছিলেন। জানা গেছে, বিধি গত চার বছর ধরে দেশটিতে বসবাস করছিলেন। তিনি পড়াশোনার পাশাপাশি একটি পার্ট-টাইম চাকরিও করতেন।
ঘটাটিকে নৃশংস ও ভয়াবহ উল্লেখ করে কানাডিয়ান পুশিল জানিয়েছে, এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে গত ১৫ মে। তবে হামলার প্রকৃত কারণ কি ছিল সে বিষয়ে পরিষ্কার ও বিস্তারিত কিছু জানাতে পারেনি পুলিশ। এছাড়া হামলাকারীর পরিচয়ও নিশ্চিত হওয়া যায়নি।
ইতিমধ্যে ঘটনাটিকে হত্যা মামলা হিসেবে নথিভুক্ত করেছে কানাডিয়ান পুলিশ। সে অনুযায়ী তদন্ত চালাচ্ছে তারা। পাশাপাশি সন্দেহভাজন হামলাকারীকে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ।
