আন্তর্জাতিক

এবার যুক্তরাষ্ট্রকে ইরানের চূড়ান্ত আলটিমেটাম, ট্রাম্পের সামনে দুটি পথ খোলা

অনলাইন ডেস্ক, বাংলাদেশ - Sunday, May 3, 2026 11

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, নৌ বন্দর অবরোধ তুলে নিতে মার্কিন বাহিনীকে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেয়া হয়েছে। রোববার (৩ মে) আইআরজিসির পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, ‘মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এখন দুটি পথের একটি বেছে নিতে হবে-একটি প্রায় অসম্ভব সামরিক অভিযান, অথবা একটি খারাপ চুক্তি।’ খবর আল জাজিরার।

 

এদিকে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তেহরান সম্প্রতি যে পরিকল্পনা পাঠিয়েছে, তা তিনি ‘শিগগিরই পর্যালোচনা’ করবেন। তবে একই সঙ্গে তিনি সন্দেহ প্রকাশ করে বলেন, এই প্রস্তাবের ভিত্তিতে কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব বলে তিনি মনে করছেন না।

 

ইরানের পাঠানো ১৪ দফা পরিকল্পনায় উল্লেখিত কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে—যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অ-আগ্রাসনের নিশ্চয়তা, নৌ অবরোধ প্রত্যাহার, এবং লেবাননসহ সব ফ্রন্টে চলমান যুদ্ধের সমাপ্তি।


এমন পরিস্থিতিতে আইআরজিসি জানিয়েছে, তারা আবারও যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা দেখছে এবং সে অনুযায়ী প্রস্তুত রয়েছে। তাদের ভাষায়, ‘সংঘাত পুনরায় শুরু হওয়া খুবই সম্ভাব্য।’

 

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার এই প্রেক্ষাপটে আন্তর্জাতিক মহলে উদ্বেগ আরও বাড়ছে। পরিস্থিতি যে কোনো সময় নতুন মোড় নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এই বিভাগের আরও খবর