ই-পেপার

কানাডায় পোর্টার এয়ারলাইন্সে সিট বেল্ট পরতে শিশুর অস্বীকৃতি, ফ্লাইট বাতিল

পোর্টার এয়ারলাইন্সের ভাষ্য অনুযায়ী, শিশুটির অভিভাবক

আপডেট: ১৪ আগস্ট ২০২৬, ১০:২৯
১৬ ভিউ
কানাডায় পোর্টার এয়ারলাইন্সে সিট বেল্ট পরতে শিশুর অস্বীকৃতি, ফ্লাইট বাতিল

ছবি সংগৃহীত: ফাইল ছবি

অনলাইন ডেস্ক : পোর্টার এয়ারলাইন্সের ভাষ্য অনুযায়ী, শিশুটির অভিভাবক ও কেবিন ক্রু তাকে নিরাপদে আসনে বসিয়ে সিট বেল্ট পরানোর চেষ্টা করেন। কিন্তু কোনোভাবেই তাকে রাজি করানো সম্ভব হয়নি।

এ অবস্থায় বিমানটি নিরাপদে উড্ডয়ন করতে পারছিল না। তাই ক্রুরা উড়োজাহাজটি টার্মিনালে ফিরিয়ে এনে শিশুটি ও তার অভিভাবককে নামিয়ে দেয়ার সিদ্ধান্ত নেন।

তবে যাত্রী নামানো ও পরবর্তী প্রক্রিয়ায় দীর্ঘ সময় চলে যায়। এর মধ্যে ভিক্টোরিয়া বিমানবন্দরের রাতের রানওয়ে ব্যবহারের নির্ধারিত সময়সীমা শেষ হয়ে যায়। ফলে সেদিন আর ফ্লাইটটি উড্ডয়ন করতে পারেনি। পরে যাত্রীদের পরদিনের ফ্লাইটে পুনরায় বুক করা হয়।

ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ অভিভাবকদের আরও কঠোর হওয়ার পক্ষে মত দিয়েছেন।

অন্যদিকে অনেকে মনে করছেন, ছোট শিশুরা বিমানে ভয় বা অস্বস্তি থেকে এমন আচরণ করতে পারে। তাই তাদের আচরণকে সরাসরি অবাধ্যতা হিসেবে দেখা উচিত নয়।

বিমান নিরাপত্তা বিশেষজ্ঞ লিয়া তুসোর মতে, শিশুটিকে সিটে বসিয়ে বেল্ট পরানোর চেষ্টা এবং শেষ পর্যন্ত বিমান ফিরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিরাপত্তার দিক থেকে যৌক্তিক ছিল। সিট বেল্ট ছাড়া কোনো শিশু উড্ডয়ন বা টার্বুলেন্সের সময় গুরুতরভাবে আহত হতে পারে।