ই-পেপার

‘ইউরোপের যুদ্ধক্ষেত্রে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছে যুক্তরাষ্ট্র’

ইউরোপে পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়টি মার্কিন

আপডেট: ৩০ আগস্ট ২০২৬, ২১:৩৬
৯ ভিউ
‘ইউরোপের যুদ্ধক্ষেত্রে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছে যুক্তরাষ্ট্র’

ছবি সংগৃহীত: ফাইল ছবি

অনলাইন ডেস্ক : ইউরোপে পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়টি মার্কিন সামরিক নীতিনির্ধারকরা গুরুত্বসহকারে ভাবছেন বলে দাবি করেছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ দূত আন্দ্রেই বেলোউসভ। আরটিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। রোববার (৩০ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রুশ বার্তা সংস্থা তাস।

আন্দ্রেই বলেন, ‘রাশিয়ার পারমাণবিক অস্ত্র কৌশলগত কিছু নয়, এমন পারমাণবিক অস্ত্র নিয়ে আলোচনার জন্য ওয়াশিংটনের উদ্যোগের উদ্দেশ্য হলো- ইউরোপে মোতায়েন মার্কিন পারমাণবিক অস্ত্র এবং যুক্তরাষ্ট্রের পারমাণবিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও পরিকল্পনা থেকে আন্তর্জাতিক মনোযোগ সরিয়ে নেয়া।’

তিনি আরও বলেন, ‘এই বিপদের বিষয়ে বলতে গেলে, বিভিন্ন বহুপক্ষীয় নিরস্ত্রীকরণ ফোরামে রাশিয়ার অ-কৌশলগত পারমাণবিক অস্ত্র নিয়ে আলোচনা শুরুর জন্য ওয়াশিংটনের জোর দেয়া উপেক্ষা করা যায় না। এসব অস্ত্র যুক্তরাষ্ট্রের ভূখণ্ডের জন্য হুমকি নয়। এটি ইঙ্গিত করে যে, মার্কিন সামরিক কৌশলবিদরা ইউরোপীয় যুদ্ধক্ষেত্রে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনা গুরুত্বসহকারে বিবেচনা করছেন।’

তিনি আরও বলেন, ‘আলোচনা বা কৌশলগত স্থিতিশীলতা নিয়ে আলোচনার মাধ্যমে রাশিয়ার অ-কৌশলগত পারমাণবিক অস্ত্র সম্পর্কে বস্তুনিষ্ঠ তথ্য পাওয়া, কঠোর স্বচ্ছতার ব্যবস্থা চালু করা কিংবা এসব অস্ত্র কমানো বা পুরোপুরি বিলুপ্ত করা, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনা বাড়িয়ে দেবে।’

এসব পদক্ষেপের ফলে ইউরোপে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের পারমাণবিক অস্ত্র ব্যবহারের একটি পরিস্থিতি তৈরি হওয়ার ঝুঁকি আরও বাড়বে বলেও মন্তব্য করেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বিশেষ দূত। তিনি জোর দিয়ে বলেন, ‘ওয়াশিংটন তার মিত্র দেশগুলোর ভূখণ্ডকে যেভাবে কেবল বাস্তব প্রয়োজনে ব্যবহার করছে, তার পুরো ঝুঁকি ইউরোপীয় দেশগুলোর উপলব্ধি করা উচিত।’