ই-পেপার

ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে শনিবার ভোরে শক্তিশালী ৭

আপডেট: ১৫ আগস্ট ২০২৬, ০৯:২০
১৭ ভিউ
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২

ছবি সংগৃহীত: ফাইল ছবি

অনলাইন ডেস্ক : ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে শনিবার ভোরে শক্তিশালী ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে এখন পর্যন্ত দুজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। ভূমিকম্পের প্রভাবে বেশ কিছু এলাকায় ভবন ও স্থাপনায় ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

রাজধানী জাকার্তায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র বার্টন সুয়ার পেলিতা পাঞ্জাইতান জানান, এখন পর্যন্ত একজন পুরুষ ও একজন নারীর মৃত্যুর তথ্য পাওয়া গেছে। তবে উদ্ধার ও ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহের কাজ এখনও চলছে।

তিনি বলেন, আরও তথ্য হাতে পাওয়ার পর হতাহতের সংখ্যা এবং ক্ষতিগ্রস্ত ভবনগুলোর বিষয়ে বিস্তারিত ও আনুষ্ঠানিক তথ্য জানানো হবে।

ভূমিকম্পের পর ইস্ট নুসা তেনগারা প্রদেশের তালিবুরা এলাকার বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার জন্য অনেকেই ঘরবাড়ি ছেড়ে খোলা জায়গায় অবস্থান নেন।

এদিকে ভূমিকম্পের পর ফ্লোরেস দ্বীপের কয়েকটি উপকূলীয় এলাকায় প্রায় ৩ ফুট উচ্চতার সুনামির ঢেউ আছড়ে পড়ে। সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছিল। আতঙ্কিত বহু মানুষ নিরাপদ আশ্রয়ের জন্য অপেক্ষাকৃত উঁচু এলাকায় চলে যান। তবে পরিস্থিতি পর্যালোচনার পর পরে সুনামি সতর্কতা প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।