হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খানকে দেখতে গেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ছবি সংগৃহীত: ফাইল ছবি
অনলাইন ডেস্ক:
শুক্রবার (২৩ অক্টোবর) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়ে তাঁর শারীরিক অবস্থা ও চলমান চিকিৎসার খোঁজখবর নেন রাষ্ট্রপতি।
ড. মঈন খান বর্তমানে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। বুকে ব্যথা অনুভব করায় বুধবার (২১ অক্টোবর) রাতে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
এর আগে বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে তাঁকে দেখতে হাসপাতালে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। এ সময় তিনি দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং ড. মঈন খানের শারীরিক অবস্থা ও চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন।