পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী ও
ছবি সংগৃহীত: ফাইল ছবি
অনলাইন ডেস্ক : পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী ও ইয়েমেনের চলমান পরিস্থিতির ওপর সতর্ক নজর রাখছে তুরস্ক। একই সাথে উদ্ভূত সমস্যা সমাধানে আঞ্চলিক ও আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টায় পূর্ণ সমর্থন দিয়ে যাচ্ছে আঙ্কারা।
বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে এক ফোনালাপে এসব কথা তুলে ধরেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তুরস্কের প্রেসিডেন্ট কার্যালয়ের যোগাযোগ দপ্তর (Presidential Communications Office) থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই টেলিফোন সংলাপের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিবৃতিতে জানানো হয়, ফোনালাপে দুই দেশের রাষ্ট্রপ্রধান দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের পাশাপাশি মধ্যপ্রাচ্য এবং বৈশ্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তুর্কি প্রেসিডেন্ট বলেন, হরমুজ প্রণালীতে নৌপথের নিরাপত্তা নিশ্চিত করা এবং ইয়েমেন সংকট নিরসনে একটি টেকসই রাজনৈতিক সমাধানের জন্য আঙ্কারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। রাজনৈতিকখবর
এসময় বিশ্ব বাণিজ্য ও জ্বালানি সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ এই নৌপথে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারস্পরিক সহযোগিতা ও কূটনীতির ওপর জোর দেন তারা।