যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাতের প্রভাবে পর্যটন খাতে
ছবি সংগৃহীত: ফাইল ছবি
অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাতের প্রভাবে পর্যটন খাতে ধাক্কা খাওয়ার পর পর্যটক ফিরিয়ে আনতে নতুন উদ্যোগ নিয়েছে দুবাই কর্তৃপক্ষ। পরিবার, বন্ধু বা পরিচিত বিদেশিদের দুবাই ভ্রমণে উৎসাহিত করতে পারলে বাসিন্দাদের জন্য আকর্ষণীয় পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে।
‘ভিজিট দুবাই’-এর অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হয়েছে, এই কর্মসূচির আওতায় সফলভাবে বিদেশি পর্যটক আনতে পারলে বাসিন্দারা বিশেষ উপহার প্যাকেজ পাবেন। এতে বিনামূল্যে হোটেলে থাকার সুযোগ, নির্বাচিত রেস্তোরাঁয় খাবারে বিশেষ ছাড় এবং বিভিন্ন পর্যটনকেন্দ্রের টিকিট অন্তর্ভুক্ত থাকবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ৩১ অক্টোবর পর্যন্ত আগত পর্যটকদের ভিত্তিতে একজন বাসিন্দা সর্বোচ্চ তিনটি উপহার প্যাকেজ পেতে পারবেন। তবে এসব সুবিধা চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত ব্যবহার করা যাবে। শর্ত অনুযায়ী, আমন্ত্রিত ভ্রমণকারীকে অবশ্যই বিদেশি নাগরিক হতে হবে, বৈধ ভিসায় দুবাইয়ে প্রবেশ করতে হবে এবং একজন পর্যটককে মাত্র একবারই মনোনয়ন দেওয়া যাবে।
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে পারস্য উপসাগরীয় অঞ্চলে আন্তর্জাতিক বিমানযাত্রীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এই পরিস্থিতিতে পর্যটন শিল্পে গতি ফেরাতেই সংযুক্ত আরব আমিরাতের এই নতুন উদ্যোগ।
২০২৫ সালে রেকর্ড প্রায় ২ কোটি পর্যটককে স্বাগত জানিয়েছিল দুবাই। তবে সাম্প্রতিক সংঘাতের পর আকাশপথে নিরাপত্তা উদ্বেগ এবং মধ্যপ্রাচ্যমুখী ভ্রমণে অনীহার কারণে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট পরিচালনাকারী অনেক এয়ারলাইন্স তাদের কার্যক্রম সীমিত করেছে। এর প্রভাবে হোটেলগুলোর দখল হার কমে গেছে এবং বিভিন্ন পর্যটননির্ভর ব্যবসার আয়ও উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।
পরিস্থিতি মোকাবিলায় দুবাইয়ের কয়েকটি খ্যাতনামা হোটেল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। একই সঙ্গে কিছু প্রতিষ্ঠান নির্ধারিত সংস্কারকাজ এগিয়ে এনেছে। এর মধ্যে পালতোলা নৌকার আদলে নির্মিত আইকনিক বুর্জ আল আরব হোটেলটিও বড় ধরনের সংস্কারের জন্য দীর্ঘমেয়াদে বন্ধ ঘোষণা করা হয়েছে।
এদিকে সরকারের নতুন কর্মসূচির সুযোগ কাজে লাগাতে বিভিন্ন হোটেল ও ব্যবসাপ্রতিষ্ঠান পর্যটকদের জন্য ৪৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড়, বিনামূল্যে রাত্রিযাপনসহ নানা আকর্ষণীয় অফার চালু করেছে।
যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাতের প্রভাবে পর্যটন খাতে ধাক্কা খাওয়ার পর পর্যটক ফিরিয়ে আনতে নতুন উদ্যোগ নিয়েছে দুবাই কর্তৃপক্ষ। পরিবার, বন্ধু বা পরিচিত বিদেশিদের দুবাই ভ্রমণে উৎসাহিত করতে পারলে বাসিন্দাদের জন্য আকর্ষণীয় পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে। খবর দ্য গার্ডিয়ানের।
‘ভিজিট দুবাই’-এর অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হয়েছে, এই কর্মসূচির আওতায় সফলভাবে বিদেশি পর্যটক আনতে পারলে বাসিন্দারা বিশেষ উপহার প্যাকেজ পাবেন। এতে বিনামূল্যে হোটেলে থাকার সুযোগ, নির্বাচিত রেস্তোরাঁয় খাবারে বিশেষ ছাড় এবং বিভিন্ন পর্যটনকেন্দ্রের টিকিট অন্তর্ভুক্ত থাকবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ৩১ অক্টোবর পর্যন্ত আগত পর্যটকদের ভিত্তিতে একজন বাসিন্দা সর্বোচ্চ তিনটি উপহার প্যাকেজ পেতে পারবেন। তবে এসব সুবিধা চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত ব্যবহার করা যাবে। শর্ত অনুযায়ী, আমন্ত্রিত ভ্রমণকারীকে অবশ্যই বিদেশি নাগরিক হতে হবে, বৈধ ভিসায় দুবাইয়ে প্রবেশ করতে হবে এবং একজন পর্যটককে মাত্র একবারই মনোনয়ন দেওয়া যাবে।
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে পারস্য উপসাগরীয় অঞ্চলে আন্তর্জাতিক বিমানযাত্রীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এই পরিস্থিতিতে পর্যটন শিল্পে গতি ফেরাতেই সংযুক্ত আরব আমিরাতের এই নতুন উদ্যোগ।
২০২৫ সালে রেকর্ড প্রায় ২ কোটি পর্যটককে স্বাগত জানিয়েছিল দুবাই। তবে সাম্প্রতিক সংঘাতের পর আকাশপথে নিরাপত্তা উদ্বেগ এবং মধ্যপ্রাচ্যমুখী ভ্রমণে অনীহার কারণে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট পরিচালনাকারী অনেক এয়ারলাইন্স তাদের কার্যক্রম সীমিত করেছে। এর প্রভাবে হোটেলগুলোর দখল হার কমে গেছে এবং বিভিন্ন পর্যটননির্ভর ব্যবসার আয়ও উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।
পরিস্থিতি মোকাবিলায় দুবাইয়ের কয়েকটি খ্যাতনামা হোটেল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। একই সঙ্গে কিছু প্রতিষ্ঠান নির্ধারিত সংস্কারকাজ এগিয়ে এনেছে। এর মধ্যে পালতোলা নৌকার আদলে নির্মিত আইকনিক বুর্জ আল আরব হোটেলটিও বড় ধরনের সংস্কারের জন্য দীর্ঘমেয়াদে বন্ধ ঘোষণা করা হয়েছে।
এদিকে সরকারের নতুন কর্মসূচির সুযোগ কাজে লাগাতে বিভিন্ন হোটেল ও ব্যবসাপ্রতিষ্ঠান পর্যটকদের জন্য ৪৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড়, বিনামূল্যে রাত্রিযাপনসহ নানা আকর্ষণীয় অফার চালু করেছে।
সূত্র: দ্য গার্ডিয়ান