বলিউড তারকা শাহরুখ খান ও তার স্ত্রী গৌরী খানের বাড়ি
ছবি সংগৃহীত: ফাইল ছবি
বিনোদন ডেস্ক : বলিউড তারকা শাহরুখ খান ও তার স্ত্রী গৌরী খানের বাড়ি ‘মান্নাত’ সংস্কার নিয়ে করা একটি আবেদন খারিজ করেছে ভারতের সুপ্রিম কোর্ট।
মঙ্গলবার (১৪ জুলাই) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মুম্বাইয়ের এক ব্যক্তি অভিযোগ করেন, মান্নাতে সংস্কারকাজের অনুমতি দেওয়ার সময় পরিবেশসংক্রান্ত নিয়ম ঠিকভাবে মানা হয়নি। তাই তিনি আদালতে আবেদন করেন।
তবে সুপ্রিম কোর্ট তার আবেদন গ্রহণ করেনি।
আদালত বলেন, মান্নাত একটি ব্যক্তিগত বাড়ি।
আইন মেনে বাড়ির মালিক চাইলে নিজের বাড়ি সংস্কার বা পরিবর্তন করতে পারেন। তাই শুধু সংস্কারকাজের কারণে তা বন্ধ করা যাবে না।
এছাড়াও আদালত জানায়, এই মামলার রায় দেওয়ার ক্ষেত্রে শাহরুখ খানের তারকা পরিচয় কোনো প্রভাব ফেলেনি।
এর আগে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল (এনজিটি)ও একই অভিযোগ খারিজ করেছিল।
ট্রাইব্যুনাল জানায়, মান্নাত সংস্কারের জন্য প্রয়োজনীয় সব সরকারি অনুমতি নেওয়া হয়েছে।
উল্লেখ্য গৌরী খান মান্নাতের পাশের ছয়তলা ভবনের ওপর আরও দুটি তলা নির্মাণের পরিকল্পনা করেছেন। এ পরিকল্পনাকে ঘিরেই বিতর্কের শুরু।
সুপ্রিম কোর্ট আবেদন খারিজ করায় এখন মান্নাতের সংস্কারকাজ চালিয়ে যেতে আর কোনো আইনি বাধা নেই।