সম্প্রতি শরীফুল রাজকে নিয়ে পরীমণির একটি পুরোনো সাক্ষাৎকার নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছে।
ছবি সংগৃহীত: ফাইল ছবি
শরীফুল রাজ ও চিত্রনায়িকা পরীমণি ২০২১ সালে বিয়ে করেন। ২০২৩ সালে আনুষ্ঠানিকভাবে আলাদা হয়ে যান তারা। তবে সম্প্রতি শরীফুল রাজকে নিয়ে পরীমণির একটি পুরোনো সাক্ষাৎকার নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছে।
জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-তে দেওয়া ওই সাক্ষাৎকারে নিজের অতীত সম্পর্ক, বিচ্ছেদ এবং সাবেক স্বামী শরীফুল রাজকে নিয়ে খোলামেলা কথা বলেন পরীমণি।
বিচ্ছেদ প্রসঙ্গে পরীমণি বলেন, রাজকে বিয়ে করা বা জীবনের অন্য কোনো সিদ্ধান্তকেই তিনি ‘ভুল’ মনে করেন না। তার মতে, জীবনের প্রতিটি ঘটনাই একেকটি অভিজ্ঞতা।
আরও পড়ুনঃ এবারের দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি
অভিনেত্রী জানান, অতীতে অন্য প্রাক্তনদের সঙ্গে সম্পর্কের ইতি টানার সময়ও অসৌজন্যমূলক পরিস্থিতি তৈরি হয়নি বা আত্মসম্মানে আঘাত লাগার মতো কোনো ঘটনা ঘটেনি। বরং পারস্পরিক শ্রদ্ধা বজায় রেখেই সম্পর্কের ইতি টেনেছেন তারা। ফলে পরবর্তীতে কোথাও দেখা হলেও অস্বস্তিতে পড়তে হয়নি।
তবে শরীফুল রাজের ক্ষেত্রে পরিস্থিতি ভিন্ন ছিল বলে জানান পরীমণি। তার ভাষ্য, যার কাছ থেকে সবচেয়ে বেশি শ্রদ্ধা পাওয়ার কথা ছিল, সেই প্রাক্তনের কাছ থেকেই তিনি সবচেয়ে বেশি অপমানিত হয়েছেন। অথচ তাদের বিচ্ছেদ আরও সুন্দর ও সম্মানজনকভাবে হতে পারত বলে মনে করেন তিনি।
বিচ্ছেদের পর ছেলে শাহীম মোহাম্মদ পুণ্যকে লালন-পালন করছেন পরীমণি। পরবর্তীতে সাফিরা সুলতানা প্রিয়ম নামে একটি কন্যাশিশুকেও দত্তক নেন এই অভিনেত্রী।