ই-পেপার

এবারের দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি

দুর্গাপূজা উপলক্ষে এবার টানা পাঁচ দিনের ছুটি

আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৫৯
৪৮ ভিউ
এবারের দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি

ছবি সংগৃহীত: ফাইল ছবি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এবার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের টানা পাঁচ দিনের ছুটি দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। পূজার ছুটি ও সাপ্তাহিক ছুটির মাঝখানে থাকা এক কর্মদিবসেও নির্বাহী আদেশে ছুটি দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।


দেখুনঃ এই মসজিদে নামাজ কম সেলফি বেসি


২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী ২০ অক্টোবর মঙ্গলবার মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি এবং ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি রয়েছে।

এর মধ্যে ২২ অক্টোবর বৃহস্পতিবার কর্মদিবস। তবে এদিনও নির্বাহী আদেশে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এরপর ২৩ ও ২৪ অক্টোবর শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি ভোগ করতে পারবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, ২২ অক্টোবর ছুটি ঘোষণার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। এ সংক্রান্ত প্রস্তাব আসন্ন মন্ত্রিসভা বৈঠকে উপস্থাপন করা হবে। মন্ত্রিসভায় অনুমোদন পাওয়ার পর এ বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে।

তবে ২২ অক্টোবরের ছুটির সমন্বয়ে পরবর্তী সময়ে একটি শনিবার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কর্মদিবস হিসেবে পালন করতে হতে পারে। এ শর্ত অন্তর্ভুক্ত করেই প্রস্তাবটি চূড়ান্ত অনুমোদনের জন্য মন্ত্রিসভায় পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।