আন্তর্জাতিক

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাসহ নিহত ১২

অনলাইন ডেস্ক, বাংলাদেশ - Sunday, June 7, 2026 20

অনলাইন ডেস্ক : দক্ষিণ লেবাননের বিভিন্ন স্থানে ইসরাইলি হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে লেবাননের সেনাবাহিনীর কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা রয়েছেন।

লেবাননের সেনাবাহিনী জানিয়েছে, খারদালি-নাবাতিয়েহ সড়কে একটি সামরিক যানবাহনে ইসরায়েলি হামলায় একজন ব্রিগেডিয়ার জেনারেল, একজন ক্যাপ্টেন এবং একজন সেনাসদস্য নিহত হয়েছেন।

 

এদিকে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, হামলাটি একটি ‘সক্রিয় যুদ্ধাঞ্চলে’ চালানো হয়েছে। খবর আল জাজিরার।

তাদের দাবি, ওই এলাকায় চলাচলের ক্ষেত্রে ইসরায়েলি বাহিনীর সঙ্গে সমন্বয় করা প্রয়োজন ছিল। তারা আরও জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

অন্যদিকে, লেবাননের সেনাবাহিনী বলেছে, ইসরায়েলের ধারাবাহিক ও পরিকল্পিত আগ্রাসন সব ধরনের শান্তিপূর্ণ সমাধানের প্রচেষ্টাকে ব্যর্থ করে দেওয়ার উদ্দেশ্যেই চালানো হচ্ছে।

 

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এই হামলার নিন্দা জানিয়ে একে ‘লেবাননের সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইন ও নীতিমালার স্পষ্ট লঙ্ঘ’ বলে উল্লেখ করেছেন।

এ ছাড়া  প্রধানমন্ত্রী নওয়াফ সালাম হামলাটিকে ‘জঘন্য অপরাধ’ এবং ‘লেবানন ও লেবাননের জনগণের ওপর হামলা বলে আখ্যা দিয়েছেন।

 

এক বিবৃতিতে তিনি নিহত ব্রিগেডিয়ার জেনারেল ওয়াসাম সাবরা, ক্যাপ্টেন এলি খৌরি এবং সেনাসদস্য হুসেইন ঘাজলের পরিবার, সহকর্মী ও লেবাননের সেনাবাহিনীর প্রতি গভীর সমবেদনা জানান।

এই বিভাগের আরও খবর