ই-পেপার

মার্কিন নিষেধাজ্ঞায় চীনের বিজ্ঞানভিত্তিক উদ্ভাবন বেড়েছে ৭২ শতাংশ

মার্কিন প্রযুক্তি নিষেধাজ্ঞার কারণে চীনা প্রতিষ্ঠানগুলো বিজ্ঞানভিত্তিক

আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭
১৯ ভিউ
মার্কিন নিষেধাজ্ঞায় চীনের বিজ্ঞানভিত্তিক উদ্ভাবন বেড়েছে ৭২ শতাংশ

ছবি সংগৃহীত: ফাইল ছবি

অনলাইন ডেস্ক : মার্কিন প্রযুক্তি নিষেধাজ্ঞার কারণে চীনা প্রতিষ্ঠানগুলো বিজ্ঞানভিত্তিক গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি মনোযোগ দিচ্ছে। নতুন এক গবেষণায় দেখা গেছে, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকা ‘এনটিটি লিস্টে’ থাকা চীনা প্রতিষ্ঠানগুলোর বিজ্ঞানভিত্তিক পেটেন্টে একাডেমিক গবেষণার উদ্ধৃতি ৭২ শতাংশ বেড়েছে।

শেনঝেন বিশ্ববিদ্যালয়, সিংহুয়া বিশ্ববিদ্যালয় ও হংকং বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা ২০১০ থেকে ২০২২ সাল পর্যন্ত চীনা প্রতিষ্ঠানগুলোর দেশীয় ও আন্তর্জাতিক পেটেন্ট বিশ্লেষণ করে এ তথ্য পেয়েছেন। গবেষণাটি প্রকাশিত হয়েছে পিয়ার-রিভিউড জার্নাল ‘সায়েন্স’-এ।

গবেষণার লেখক ও হংকং বিশ্ববিদ্যালয়ের ওয়াং ইয়ানবো বলেন, মার্কিন প্রযুক্তি ব্যবস্থায় প্রবেশাধিকার বন্ধ হয়ে যাওয়ায় চীনা প্রতিষ্ঠানগুলোকে বিকল্প পথ খুঁজতে হচ্ছে। এর ফলে তারা বৈজ্ঞানিক গবেষণাপত্র পড়ছে, সেগুলোর জ্ঞান নিজেদের উদ্ভাবনে ব্যবহার করছে এবং নিজেরাও গবেষণা করছে।

গবেষণা অনুযায়ী, নিষেধাজ্ঞার আওতায় থাকা প্রতিষ্ঠানগুলোর বিজ্ঞানভিত্তিক পেটেন্টে একাডেমিক গবেষণার উদ্ধৃতি গড়ে ৭২ শতাংশ বেড়েছে। তবে বৈজ্ঞানিক গবেষণার বিস্তার ও গভীরতায় চীনা প্রতিষ্ঠানগুলো এখনো যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর তুলনায় পিছিয়ে।

২০২২ সালে যুক্তরাষ্ট্রের ৩৭ শতাংশ পেটেন্টে বৈজ্ঞানিক গবেষণার উদ্ধৃতি ছিল, চীনের ক্ষেত্রে তা ২২ শতাংশ। গবেষকদের মতে, নিষেধাজ্ঞা দীর্ঘমেয়াদে চীনের প্রযুক্তিগত স্বনির্ভরতা বাড়াতে পারে এবং বিশ্বে আলাদা দুটি প্রযুক্তি ব্যবস্থার সৃষ্টি করতে পারে।

সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট