মধ্যপ্রাচ্যে ফের বড় ধরনের অস্থিরতার আভাস মিলছে
ছবি সংগৃহীত: ফাইল ছবি
স্পোর্টস ডেস্ক : মধ্যপ্রাচ্যে ফের বড় ধরনের অস্থিরতার আভাস মিলছে। মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইরানের বিদ্যুৎ অবকাঠামোগুলোতে কোনো ধরনের সামরিক হামলা চালায়, তবে পাল্টা জবাব হিসেবে লোহিত সাগরে তেল পরিবহন পুরোপুরি অবরুদ্ধ করার প্রস্তুতি নিতে শুরু করেছে তেহরান। এ লক্ষ্যে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী ও ইরানের মিত্র হুথিদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলে খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স।
তিনটি নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, সম্প্রতি তেহরান ও ইয়েমেনের হুথি নেতৃত্বের মধ্যে এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। বিষয়টি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় নাম প্রকাশ না করার শর্তে ইরানের দুটি শীর্ষ সূত্র এবং আঞ্চলিক একটি বিশ্বস্ত সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
লোহিত সাগর বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ, যার মধ্য দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (LNG) বিশ্ববাজারে সরবরাহ করা হয়। বিশ্লেষকদের মতে, এই পথ অবরুদ্ধ করা হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বিপর্যয় নেমে আসতে পারে, যা বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী করে তুলবে।
অবকাঠামো লক্ষ্য করে হামলার হুমকি দিয়েছিলেন। তবে ট্রাম্পের সেই হুমকির পরপরই তেহরান হুথিদের কাছে এই বার্তা পাঠিয়েছে কি না, অথবা ঠিক কোন মাধ্যমে এই স্পর্শকাতর বার্তাটি পৌঁছানো হয়েছে, তা সুনির্দিষ্টভাবে জানাতে পারেনি রয়টার্সের সূত্রগুলো।
উল্লেখ্য, উদ্ভূত পরিস্থিতি নিয়ে রয়টার্সের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং হুথিদের মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলেও তাদের কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।