দখলদার ইসরায়েলকে আগামী বছর থেকে যুক্তরাষ্ট্র আর বাৎসরিক সামরিক অর্থ
ছবি সংগৃহীত: ফাইল ছবি
অনলাইন ডেস্ক : দখলদার ইসরায়েলকে আগামী বছর থেকে যুক্তরাষ্ট্র আর বাৎসরিক সামরিক অর্থ সহায়তা দেবে না বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইসরায়েলকে তারা বছরে চার বিলিয়ন ডলার করে দিয়ে আসছেন। কিন্তু ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে তার চুক্তি হয়েছে, তারা আগামী বছর থেকে এ অর্থ আর দেবেন না।
আজ মঙ্গলবার (৩ নভেম্বর) ফক্স নিউজকে টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “ইসরায়েলকে অর্থ সহায়তা নিয়ে, নেতানিয়াহু এবং আমি একটি চুক্তি করেছিলাম ইসরায়েলকে প্রতি বছর চার বিলিয়ন ডলার করে দেওয়া হবে। কিন্তু কয়েক মাস আগে আমরা চুক্তি করেছি, এই অর্থ সহায়তা বন্ধ করে দেওয়া হবে। আমরা সম্মত হয়েছি এই বছরের শেষ থেকে সহায়তাটি বন্ধ হবে।”
কেন ইসরায়েলকে দেওয়া সহায়তা বন্ধ করা দেওয়া হচ্ছে? এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “কারণ তাদের এটি আর প্রয়োজন নেই। যদি তাদের প্রয়োজন হতো, আমি তাহলে বলতাম, সহায়তা চলুক।”
যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ইসরায়েলকে সামরিকভাবে সহায়তা করে আসছে। বিভিন্ন যুদ্ধাস্ত্রের পাশাপাশি ইসরায়েলকে সামরিক ক্ষেত্রে অর্থনৈতিক দিক দিয়েও সহায়তা করে তারা।
ট্রাম্পের এমন মন্তব্যের পর এখন পর্যন্ত ইসরায়েল কোনো প্রতিক্রিয়া জানায়নি। এছাড়া নেতানিয়াহুর দপ্তর থেকেও কিছু বলা হয়নি।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল গত তিন বছর ধরে যে গণহত্যা চালিয়েছে, এতে অস্ত্র সহায়তা দিয়ে সরাসরি অংশ নিয়েছে যুক্তরাষ্ট্র।
সূত্র: ফক্স নিউজ