ই-পেপার

হলের পর ওটিটিতেও ‘দম’–এর জয়যাত্রা

ঈদুল ফিতরে মুক্তির পর দেশের প্রেক্ষাগৃহে ব্যাপক সাড়া ফেলে দম। মাল্টিপ্লেক্স থেকে শুরু করে বিভিন্ন জেলার প্রেক্ষাগৃহেও সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ

আপডেট: ১৪ জুন ২০২৬, ১৯:২১
৪ ভিউ
হলের পর ওটিটিতেও ‘দম’–এর জয়যাত্রা

ছবি সংগৃহীত: ফাইল ছবি

ঈদুল ফিতরে মুক্তির পর দেশের প্রেক্ষাগৃহে ব্যাপক সাড়া ফেলে দম। মাল্টিপ্লেক্স থেকে শুরু করে বিভিন্ন জেলার প্রেক্ষাগৃহেও সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। পরে যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়াতেও মুক্তি পায় ‘দম’। যুক্তরাষ্ট্রে প্রথম সপ্তাহে মাত্র ৭টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হলেও দর্শক চাহিদার কারণে দ্বিতীয় সপ্তাহেই সিনেমাটি পৌঁছে যায় ৫০টি হলে। সিনেমাটি এখন ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে। ব্যস্ততা কিংবা ভৌগোলিক দূরত্বের কারণে যাঁরা হলে গিয়ে সিনেমাটি দেখতে পারেননি, তাঁরা এখন ঘরে বসেই ওটিটিতে সিনেমাটি উপভোগ করছেন। ফলে সিনেমাটির দর্শকসংখ্যা আরও বিস্তৃত হয়েছে।

চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা এবং সিনেমাটির পরিচালক রেদওয়ান রনি জানিয়েছেন, চরকিতে মুক্তির প্রথম ২৪ ঘণ্টাতেই দম রেকর্ড পরিমাণ ওয়াচ টাইম ও সাবস্ক্রিপশন অর্জন করেছে। রেদওয়ান রনি বলেন, ‘চরকিতে দম মুক্তির পরপরই দেশ–বিদেশের দর্শকদের কাছ থেকে আমরা যে সাড়া পাচ্ছি, তা সত্যিই আনন্দের। এটি আমাদের পুরো ইন্ডাস্ট্রিকে আরও অনেক বড় করবে বলে আমি বিশ্বাস করি।’