ই-পেপার

বার্সেলোনায় জেসুসের চুক্তি সম্পন্ন

সবকিছু এক প্রকার নিশ্চিতই ছিল। বাকি ছিল

আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৬, ২০:২৭
১১ ভিউ
বার্সেলোনায় জেসুসের চুক্তি সম্পন্ন

ছবি সংগৃহীত: ফাইল ছবি

স্পোর্টস ডেস্ক : সবকিছু এক প্রকার নিশ্চিতই ছিল। বাকি ছিল আনুষ্ঠানিক ঘোষণা। হয়ে গেল সেটাও। আর্সেনাল থেকে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুসকে স্থায়ী চুক্তিতে দলে ভিড়িয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা।

সোমবার মেডিকেল সম্পন্ন করার পর আনুষ্ঠানিকভাবে বার্সেলোনায় যোগ দিলেন জেসুস। ট্রান্সফার ফি১০ মিলিয়ন ইউরো।

জেসুসের প্রতি নাপোলিও আগ্রহ দেখিয়েছিল, তবে শেষ পর্যন্ত তিনি লা লিগার গত মৌসুমের চ্যাম্পিয়নদেরই বেছে নিলেন।

জেসুস ২০২২ সালে ম্যানচেস্টার সিটি থেকে আর্সেনালে যোগ দেন। গানারদের হয়ে ১২৩ ম্যাচে ৩২ গোল ও ২২টি অ্যাসিস্ট করেছেন।

সাম্প্রতিক মৌসুমে ইনজুরি সমস্যার কারণে এবং কাই হাভার্টজ ও ভিক্টর গিয়োকেরেসকে পছন্দের স্ট্রাইকার হিসেবে ব্যবহারের ফলে তিনি পিছিয়ে পড়েন।

চলতি দলবদলে প্রিমিয়ার লিগ থেকে বার্সেলোনার এটি তৃতীয় সাইনিং। এর আগে নিউক্যাসল থেকে অ্যান্থনি গর্ডন ও ম্যানচেস্টার সিটি থেকে রদ্রিকে দলে টানে লা লিগা চ্যাম্পিয়নরা।

এছাড়া তারা আতলেতিকো মাদ্রিদের হুলিয়ান আলভারেজকে দলে নিতে চেয়েছিল, তবে আতলেতিকো প্রতিদ্বন্দ্বী ক্লাবের সঙ্গে আলোচনায় রাজি হয়নি।