ই-পেপার

আরব সাগরে ৭৫ কোটি ডলারের মাদক জব্দ

আরব সাগরে যৌথ মাদকবিরোধী অভিযানে প্রায় ৭৫০ মিলিয়ন

আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:০১
২৬ ভিউ
আরব সাগরে ৭৫ কোটি ডলারের মাদক জব্দ

ছবি সংগৃহীত: ফাইল ছবি

অনলাইন ডেস্ক : আরব সাগরে যৌথ মাদকবিরোধী অভিযানে প্রায় ৭৫০ মিলিয়ন (৭৫ কোটি) ডলার মূল্যের মাদক জব্দ করেছে পাকিস্তান নৌবাহিনী। শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির নৌবাহিনী।

বিবৃতিতে বলা হয়, সামুদ্রিক নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে পাকিস্তান নৌবাহিনীর জাহাজ পিএনএস হুনাইন ও পিএনএস ইয়ারমুক এ অভিযান চালায়। নিয়মিত টহলের সময় সন্দেহজনক একটি নৌযান শনাক্ত করে সেটিতে তল্লাশি চালানো হয়। পরে নৌযানটির গোপন কুঠরি থেকে ২ হাজার ৮০০ কেজির বেশি মাদক উদ্ধার করা হয়।

পাকিস্তান নৌবাহিনী বলেছে, এ অভিযান সমুদ্রে অবৈধ পাচার রোধ এবং আঞ্চলিক সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে তাদের নজরদারি ও সতর্কতার প্রতিফলন।

এর আগে গত জুনে পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত বেলুচিস্তান প্রদেশের কৌশলগত অঞ্চল গোয়াদর উপকূলের কাছে প্রায় ২ হাজার কেজি মাদক জব্দ করেছিল পাকিস্তান নৌবাহিনী। এর মধ্যে ১ হাজার ৫০০ কেজি ছিল হাশিশ এবং ৫০০ কেজি ‘আইস’। আন্তর্জাতিক বাজারে এসব মাদকের মূল্য প্রায় ২১ কোটি ৫০ লাখ ডলার বলে জানানো হয়েছিল।

এ ছাড়া গত বছরের অক্টোবরে আরব সাগরে পালতোলা নৌযান থেকে ৯৭ কোটি ২০ লাখ ডলারের বেশি মূল্যের মাদক জব্দ করেছিল পাকিস্তান নৌবাহিনী।