শুরু হলো ট্রাম্প ও শি জিনপিংয়ের বৈঠক
অনলাইন ডেস্ক, বাংলাদেশ - Thursday, May 14, 2026 17
অনলাইন ডেস্ক : চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (১৪ মে) সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে বহুল আলোচিত এই বৈঠক শুরু হয়।
সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, গ্রেট হল অব দ্য পিপলের বিশাল সম্মেলন কক্ষে বিশ্বের দুই বৃহৎ অর্থনীতির শীর্ষ নেতাদের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বৈঠকটিকে আন্তর্জাতিক কূটনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
চীনা রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভির তথ্য অনুযায়ী, ট্রাম্পের সঙ্গে বৈঠকে অংশ নিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার এবং বাণিজ্যমন্ত্রী স্কট বেসেন্ট।
তবে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে কারা উপস্থিত রয়েছেন, সে বিষয়ে এখনো বিস্তারিত জানায়নি চীনা সংবাদমাধ্যম।
বাণিজ্য, প্রযুক্তি, আঞ্চলিক নিরাপত্তা এবং মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতিসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে দুই নেতার আলোচনা হওয়ার কথা রয়েছে। বৈঠকের ফলাফলের দিকে তাকিয়ে আছে আন্তর্জাতিক মহল।
