যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ১০
অনলাইন ডেস্ক, বাংলাদেশ - Saturday, June 13, 2026 7
অনলাইন ডেস্ক : এলোপাতাড়ি গুলিতে অন্তত একজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। কয়েক ঘণ্টা ধরে চলা গোলাগুলির পর সন্দেহভাজন হামলাকারীও নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার (১২ জুন) সকালে পশ্চিম টেক্সাসের মিডল্যান্ড শহরে এই রক্তক্ষয়ী হামলার ঘটনাটি ঘটে। মিডল্যান্ডের মেয়র লরি ব্লং গণমাধ্যমকে বলেন, ‘এই মুহূর্তে আমরা ১১ জন ভুক্তভোগীর তথ্য নিশ্চিত করতে পেরেছি। ঘটনাস্থলেই অন্তত একজন মারা গেছেন।’
বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে জানিয়ে মেয়র লরি বলেন, ‘গোলাগুলি বন্ধ হয়েছে এবং হামলাকারী নিহত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।’
মিডল্যান্ড পুলিশ প্রধান গ্রেগ স্নো সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে জানান, শুক্রবার সকালে ৪৬০০ ব্লক ওয়েস্ট ওয়াল স্ট্রিট এলাকার একটি ভবন থেকে আকস্মিক গুলির শব্দ শুনতে পান দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা। শব্দ শোনার সঙ্গে সঙ্গেই তাঁরা দ্রুত পুরো এলাকাটি ঘিরে ফেলেন এবং সাধারণ মানুষকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়ার কাজ শুরু করেন।
শুরুতে হামলাকারীকে জীবিত অবস্থায় কাবু করার চেষ্টা করা হলেও কয়েক ঘণ্টা ধরে চলা গোলাগুলির অবসান ঘটে বন্দুকধারীর মৃত্যুর মধ্য দিয়ে। তবে হামলাকারী পুলিশের গুলিতে মারা গেছে নাকি নিজে আত্মহত্যা করেছে, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট করা হয়নি।
গুলিবিদ্ধদের মধ্যে ৯ জনকে দ্রুত স্থানীয় মিডল্যান্ড মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের মুখপাত্র তাসা রিচার্ডসন সিএনএনকে বলেন, ‘ভর্তি হওয়া রোগীদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে এবং বাকি ৫ জনের অবস্থা আপাতত স্থিতিশীল রয়েছে।
