বিনোদন

বিয়েবাড়িতে বন্ধু সেজে লাখ লাখ রুপি আয় করেন ওরি!

অনলাইন ডেস্ক, বাংলাদেশ - Friday, June 19, 2026 7

বিনোদন ডেস্ক : বলিউডের যেকোনো পার্টি বা ঘরোয়া আড্ডায় ওরি ওরফে ওরহান অবত্রামণিকে দেখা যাবেই। অনেকের কাছে তার আসল পরিচয় অজানা হলেও, তারকাদের সঙ্গে তার ছবি নিয়মিত ভাইরাল হয়।

ওরি আসলে কীভাবে আয় করেন—এই প্রশ্নের উত্তর বহুবার ধোঁয়াশায় রাখলেও, সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের আকাশছোঁয়া উপার্জন নিয়ে এবার খোলামেলা কথা বললেন এই নেট-তারকা।

 

ওরি জানান, তার আয়ের একটা বড় অংশ আসে বিভিন্ন ব্র্যান্ডের প্রচার, পেড কনটেন্ট ও নামী অনুষ্ঠানে অতিথি হয়ে গিয়ে। ওরি বলেন, ‘গত মাসে আমি শুধু একটি রিল ভিডিও বানিয়েই ৭৬ লাখ রুপি আয় করেছি।’

জনপ্রিয়তার কারণে বিভিন্ন ব্যক্তিগত অনুষ্ঠানে হাজির থাকার জন্য ওরির কাছে প্রচুর প্রস্তাব আসে।

বিয়েবাড়ি বা জন্মদিনের মতো অনুষ্ঠানে যাওয়ার জন্য তিনি ১৫ থেকে ২৫ লাখ রুপি পর্যন্ত নেন।

এই প্যাকেজ সম্পর্কে ওরি বলেন, ১৫-২৫ লাখ রুপি দিলে আপনারা আমাকে দুপুরের বা রাতের খাবারেও ডাকতে পারেন। আমি বিয়ে বা জন্মদিনে গিয়ে এমনভাবে সবার সাথে কথা বলব, যেন যার বিয়ে বা জন্মদিন, সে আমার শৈশবের বন্ধু। আমি আপনাদের সঙ্গে সময় কাটাব, পরিবারের সঙ্গে মিশে যাব।

 

এই পুরো বিষয়টাই আপনারা রুপি দিয়ে কিনতে পারেন।
ছবি তোলার বিশেষ ‘পোজ’-এর জন্য ওরি বেশ পরিচিত। ওরি বলেন, ভারতে মাত্র দুজন মানুষ তাদের নিজস্ব পোজের জন্য বিখ্যাত—একজন শাহরুখ খান, আর অন্যজন তিনি নিজে।

ইনস্টাগ্রামে ২৫ লাখেরও বেশি ফলোয়ার থাকা এই তারকার এত টাকা সামলান কে? ওরি জানান, তার আয়ের সমস্ত আর্থিক বিষয় বা হিসাবনিকাশ এখনো তার মা-বাবাই দেখেন। এই পুরনো অভ্যাস তিনি কখনো ছাড়বেন না বলেও জানান।

এই বিভাগের আরও খবর