ই-পেপার

দিল্লিতে গণগ্রেফতারের ঘটনায় জাতিসংঘের মানবাধিকার দপ্তরের গভীর উদ্বেগ

ভারতের নয়াদিল্লিতে গত ১০ অক্টোবর অনুষ্ঠিত সিইসি

আপডেট: ১০ অক্টোবর ২০২৬, ২২:০১
২০ ভিউ
দিল্লিতে গণগ্রেফতারের ঘটনায় জাতিসংঘের মানবাধিকার দপ্তরের গভীর উদ্বেগ

ছবি সংগৃহীত: ফাইল ছবি

অনলাইন ডেস্ক : ভারতের নয়াদিল্লিতে গত ১০ অক্টোবর অনুষ্ঠিত সিইসি (CEC) বিরোধী বিক্ষোভের সময় ব্যাপক ভিত্তিক গ্রেফতারের ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ মানবাধিকার দপ্তর (UN Human Rights)।

সংস্থাটি স্পষ্ট ভাষায় জানিয়েছে যে, শান্তিপূর্ণ সমাবেশের অধিকারকে সম্পূর্ণ সম্মান ও সুরক্ষা দিতে হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জাতিসংঘের মানবাধিকার দপ্তর জানায়, "দিল্লিতে পূর্বনির্ধারিত ও চলমান বিশাল বিক্ষোভের আগে এবং চলাকালে আন্দোলনকারী, বিক্ষোভের প্রধান নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, আইনজীবী এবং সাংবাদিকদের নির্বিচারে গণগ্রেফতার করা হয়েছে—এমন খবরে আমরা গভীরভাবে উদ্বিগ্ন।"

জাতিসংঘের এই সংস্থাটি আরও বলেছে, গণতান্ত্রিক সমাজে নাগরিক সমাজের কণ্ঠস্বর রোধ করা বা শান্তিপূর্ণ জমায়েতে বাধা দেওয়া মানবাধিকারের পরিপন্থী। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অবিলম্বে শান্তিপূর্ণভাবে মতপ্রকাশ ও সমাবেশের অধিকার নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।