ই-পেপার

আধুনিক ও প্রযুক্তিনির্ভর জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

ক্রমবর্ধমান জটিল বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আরও আধুনিক, প্রযুক্তিনির্ভর ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গড়ে তোলার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

আপডেট: ০৯ জুলাই ২০২৬, ১১:৪৯
৭ ভিউ
আধুনিক ও প্রযুক্তিনির্ভর জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

ছবি সংগৃহীত: ফাইল ছবি

অনলাইন ডেস্ক : ক্রমবর্ধমান জটিল বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আরও আধুনিক, প্রযুক্তিনির্ভর ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গড়ে তোলার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। বুধবার (৮ জুলাই) জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত পঞ্চম ইউনাইটেড নেশনস চিফস অব পুলিশ সামিট (আনকপস-২০২৬)-এ বক্তব্য রাখতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ আহ্বান জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী দিনের নিরাপত্তা চ্যালেঞ্জ গতানুগতিক সক্ষমতা দিয়ে মোকাবিলা করা সম্ভব নয়। আন্তঃসীমান্ত অপরাধ চক্রের বিস্তার ও জটিলতা মোকাবিলায় উচ্চ দক্ষতাসম্পন্ন জনবল, বিশেষায়িত সক্ষমতা এবং উদ্ভাবনী পদ্ধতির উন্নয়ন ও প্রয়োগে আরও বেশি বিনিয়োগ প্রয়োজন।

জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের সক্রিয় ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, ভবিষ্যতের নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ ইউনিটগুলোকে আরও সক্ষম ও প্রস্তুত করে তুলতে বাংলাদেশ বিভিন্ন সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করছে।

সদস্যরাষ্ট্রগুলোর মধ্যে জ্ঞান, দক্ষতা ও উত্তম অনুশীলনের আদান-প্রদান জোরদারের লক্ষ্যে একটি ‘জাতিসংঘ পুলিশ নলেজ অ্যান্ড ইনোভেশন নেটওয়ার্ক’ গঠনের প্রস্তাবও দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এছাড়া জলবায়ু পরিবর্তনকে উদীয়মান বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে এ বিষয়ে আন্তর্জাতিক সহযোগিতা, সক্ষমতা বৃদ্ধি ও প্রস্তুতি জোরদারে প্রতিবছর ‘এনভায়রনমেন্ট পুলিশিং কনফারেন্স’ আয়োজনেরও প্রস্তাব দেন তিনি।

আরও পড়ুন:

News Image

বাংলাদেশ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নতুন নীতি: খেলাপি ঋণ আদায়ে কঠোর আইনি পদক্ষেপ

০৯ জুন, ২০২৬
১৮৯৯
News Image

জাতীয় হকি দলের আবাসিক ক্যাম্প মওলানা ভাসানী স্টেডিয়ামে শুরু, লক্ষ্য এশিয়ান কাপ

০৯ জুন, ২০২৬
৬৯৫
News Image

ঢাকা দক্ষিণ সিটির বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্ল্যান্টের কাজ দ্রুত এগিয়ে চলছে

০৯ জুন, ২০২৬
১১৫৮
News Image

নির্বাচন কমিশনের নতুন রোডম্যাপ ঘোষণা, ভোটার তালিকায় যুক্ত হচ্ছে সর্বাধুনিক বায়োমেট্রিক

০৯ জুন, ২০২৬
২১৪৯
News Image

১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি মে মাসে

১৬ জুন, ২০২৬
৪৫৯
News Image

জাতীয় গ্র্যান্ডমাস্টার দাবা টুর্নামেন্ট শুরু, অংশ নিচ্ছেন দেশের শীর্ষ ৫ গ্র্যান্ডমাস্টার

০৯ জুন, ২০২৬
৭৩৪