ই-পেপার

নীল পোশাকে জয়ার মায়াবী উপস্থিতি

সময় যত গড়াচ্ছে, জয়া আহসানের সৌন্দর্য নিয়ে মুগ্ধতা যেন ততই বাড়ছে ভক্তদের।

আপডেট: ০৮ অক্টোবর ২০২৬, ২২:৫৩
৬ ভিউ
নীল পোশাকে জয়ার মায়াবী উপস্থিতি

ছবি সংগৃহীত: ফাইল ছবি

এবার নীল রঙের আবেশে তোলা কয়েকটি ছবি প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।

অভিনয়ের ব্যস্ততার বাইরে নিজের ব্যক্তিগত জগতে বেশ স্বচ্ছন্দ জয়া আহসান। প্রকৃতি, নিজের মতো করে সময় কাটানো কিংবা দৈনন্দিন জীবনের নানা মুহূর্ত—সামাজিক যোগাযোগমাধ্যমে মাঝেমধ্যেই সেসবের ঝলক ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি।

মুম্বাইয়ে বিশাল অ্যাপার্টমেন্ট কিনলেন অনুশকা শর্মা

সম্প্রতি প্রকাশ করা একগুচ্ছ ছবিতে নীল পোশাকে দেখা গেছে জয়া আহসানকে। ছবিগুলোতে তার সাবলীল উপস্থিতি, চোখের অভিব্যক্তি ও সৌন্দর্য নজর কেড়েছে নেটিজেনদের। ছবি প্রকাশের পর থেকেই মন্তব্যের ঘরে প্রশংসার বন্যা বইছে।

ছবিগুলোর ক্যাপশনে জয়া লিখেছেন, ‘নীল রং আমাতেই সাজে, আর আমার মুড পুরোপুরি আমার নিজের।’

এরপরই ভক্তরা নানা মন্তব্যে অভিনেত্রীর প্রশংসা করতে থাকেন। কেউ লিখেছেন, ছোটবেলায় যেমন দেখেছেন, এখনো জয়ার মধ্যে সেই সৌন্দর্যই দেখতে পান। আবার কেউ মন্তব্য করেছেন, সময়ের সঙ্গে তিনি আরও সুন্দর হয়ে উঠছেন।

এক ভক্তের ভাষায়, নীল রঙের সঙ্গে জয়ার এই উপস্থিতি মন ছুঁয়ে যাওয়ার মতো।

নতুন এই ছবিগুলো ঘিরে ভক্তদের প্রতিক্রিয়ায় আবারও স্পষ্ট—জয়া আহসানের সৌন্দর্য ও স্টাইলের আবেদন বয়সের হিসাব মানে না। বরং সময়ের সঙ্গে তার উপস্থিতি যেন আরও আকর্ষণীয় হয়ে উঠছে।